
সাভার প্রতিনিধি, ১ মে,২০২০(বিবিনিউজ):রাজধানী ঢাকার উপকন্ঠে সাভারে মানবতার ইফতার ও খাদ্র্য নিয়ে পথে পথে ঘুরে বেড়াচ্ছে সাভার উপজেলা ছাত্রলীগ। আজ এখানে তো কাল ওখানে এভাবেই সাভার ও আশুলিয়ার অলি গলিতে ইফতার সামগ্রী নিয়ে হাজির হচ্ছেন সাভার উপজেলা ছাত্রলীগ। বিকালে সাভার উপজেলা ছাত্রলীগের উদ্যোগে ইফতারও খাদ্র্য সামগ্রী বিতরণ করা হয়।
আজ শ্রক্রবার বিকেলে সাভার বাজার বাসষ্ট্যান্ডে সাভার সিটি সেন্টারের সামনে ৮শত পরিবারের মাঝে ইফতার ও খাদ্র সামগ্রী বিতরণ করেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি নাহিয়ান খান জয় ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্রাচার্য ।

এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকার সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আতিকসহ স্থানীয় ছাত্রলীগের নেতা কর্মীরা।
ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি নাহিয়ান খান জয় এসময় বলেন, করোনা ভাইরাসের আতংকে সারা দেশ মূহমান , প্রতিদিন আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে, দিন মুজুর হত দরীদ্র মেহনতি মানুষের কস্ট লাঘোবের জন্য প্রধান মন্ত্রীর নির্দেশে সারা দেশে ছাত্র লীগের নেতা কর্মীরা কাজ করে যাচ্ছে। করোনা মোকাবেলায় ছাত্রলীগের নেতা কর্মীরা প্রতিদিন ইফতার সামগ্রী ও খাদ্র সামগ্রী বিতরণ করে যাচ্ছে, এই ক্রান্তিকাল যতদিন থাকবে ছাত্রলীগের নেতা কর্মীরাও মাঠে আছে এবং থাকবে।
