আজ পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি

২৩ মে, ২০২০ (বিবিনিউজ) : আজ দেশের কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে সোমবার উদযাপিত হবে ঈদুল ফিতর। ঢাকা,ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা শায়লা শারমীন আজ সন্ধ্যায় একথা জানান। ঈদুল ফিতরের তারিখ নির্ধারণে আজ ধর্ম সচিব মোহাম্মদ নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় জানানো হয় দেশের কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে সোমবার উদযাপিত হবে ঈদুল ফিতর। বায়তুল মোকাররমে বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে বাদ মাগরিব এ সভা অনুষ্ঠিত হয়। অনিশ্চিত ভবিষ্যতের আশঙ্কার মধ্যেই আসছে এবারের ঈদ। ঈদকে ঘিরে যে আনন্দ-উচ্ছাস থাকার…

Read More

সাভারের আশুলিয়ায় যুবলীগের উদ্যোগে ৫ শতাধিক পরিবারকে ঈদ সামগ্রী উপহার দিলেন ত্রাণ প্রতিমন্ত্রী

সাভার প্রতিনিধি,২৩ মে ২০২০(বিবিনিউজ): সাভারের আশুলিয়ায় যুবলীগের উদ্যোগে অসহায়, দুস্থ্য ও কর্মহীন প্রায় ৫ শতাধিক পরিবারকে ঈদ সামগ্রী উপহার দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। শনিবার দুপুরে আশুলিয়ার গাজীরচট আলিয়া মাদ্রাসা মাঠে সামাজিক দূরত্ব মেনে অসহায়, দুস্থ্য ও কর্মহীন প্রায় ৫ শতাধিক পরিবারের প্রত্যেকের মাঝে এই সহায়তা প্রদান করা হয়। এসময় আশুলিয়া থানা যুবলীগের আহ্বায়ক কবির হোসেন সরকার ও যুগ্ম আহ্বায়ক মঈনুল ভূইয়া সহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Read More

দোহারে ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমানের খাদ্য সামগ্রী বিতরণ

ষ্টাফ রিপোর্টার,২৩ মে ২০২০(বিবিনিউজ):করোনা ভাইরাসে কর্মহীন হয়ে পড়া প্রায় দশ হাজার মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান ও ঢাকা জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মাহবুবুর রহমান। ঢাকার দোহারের মেঘুলা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ঢাকা জেলা পরিষদের উদ্যোগে এ ত্রাণ সামগ্রী বিতরণ করেন তিনি। এ খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, আলু পেয়াজসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য। ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান জানান,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নির্দেশে ঢাকা জেলা পরিষদ ১০ হাজার এবং ব্যক্তিগত পক্ষ থেকে ৫ হাজার পরিবারের সদস্যদের মধ্যে এ…

Read More

করোনায় ২৪ ঘন্টায় নতুন আক্রান্ত ১,৮৭৩

২২ মে, ২০২০ (বিবিনিউজ) : দেশে গত ২৪ ঘন্টায় সর্বাধিক ১০ হাজার ৮৩৪টি নমুনা পরীক্ষায় ১ হাজার ৮৭৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এটি একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। এদিকে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২০ জনের মৃত্যু হয়েছে। দেশে এ পর্যন্ত এ ভাইরাসে মৃত্যুবরণ করেছেন ৪৫২ জন। করোনা আক্রান্ত ৩২ হাজার ছাড়িয়েছে। বর্তমানে এ ভাইরাসে শনাক্ত ৩২ হাজার ৭৮ জন রোগী রয়েছে। আজ দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন হেলথ বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান। তিনি জানান, করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে…

Read More