দোহারে ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমানের খাদ্য সামগ্রী বিতরণ

This image has an empty alt attribute; its file name is df2-1024x768.jpg

ষ্টাফ রিপোর্টার,২৩ মে ২০২০(বিবিনিউজ):করোনা ভাইরাসে কর্মহীন হয়ে পড়া প্রায় দশ হাজার মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান ও ঢাকা জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মাহবুবুর রহমান।


ঢাকার দোহারের মেঘুলা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ঢাকা জেলা পরিষদের উদ্যোগে এ ত্রাণ সামগ্রী বিতরণ করেন তিনি। এ খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, আলু পেয়াজসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য।

This image has an empty alt attribute; its file name is df-1024x768.jpg
ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান জানান,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নির্দেশে ঢাকা জেলা পরিষদ ১০ হাজার এবং ব্যক্তিগত পক্ষ থেকে ৫ হাজার পরিবারের সদস্যদের মধ্যে এ খাদ্য সামগ্রী বিতরন করা হয় ।

This image has an empty alt attribute; its file name is dohar3-1024x768.jpg

যারা মধ্য বিত্ত তাদের ঘরে ঘরে খাদ্য সামগ্রীর প্যাকেট স্ব শরীরে হাজির হয়ে পৌচ্ছে দেয়া হচ্ছে।

তিনি আরো বলেন,যতদিন করোনা ভাইরাস থাকবে ততদিন সমাজের অসহায় ও দুস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে ।

Related posts

Leave a Comment