সাভারের আশুলিয়ায় যুবলীগের উদ্যোগে ৫ শতাধিক পরিবারকে ঈদ সামগ্রী উপহার দিলেন ত্রাণ প্রতিমন্ত্রী

সাভার প্রতিনিধি,২৩ মে ২০২০(বিবিনিউজ): সাভারের আশুলিয়ায় যুবলীগের উদ্যোগে অসহায়, দুস্থ্য ও কর্মহীন প্রায় ৫ শতাধিক পরিবারকে ঈদ সামগ্রী উপহার দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।

শনিবার দুপুরে আশুলিয়ার গাজীরচট আলিয়া মাদ্রাসা মাঠে সামাজিক দূরত্ব মেনে অসহায়, দুস্থ্য ও কর্মহীন প্রায় ৫ শতাধিক পরিবারের প্রত্যেকের মাঝে এই সহায়তা প্রদান করা হয়।

এসময় আশুলিয়া থানা যুবলীগের আহ্বায়ক কবির হোসেন সরকার ও যুগ্ম আহ্বায়ক মঈনুল ভূইয়া সহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Related posts

Leave a Comment