জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের আয়োজনে চারদিন ব্যাপী ‘মুক্তিসংগ্রাম সাংস্কৃতিক উৎসব’ শুরু হয়েছে।
রবিবার দুপুরে মুক্তির আলোয় আলোকিত করি ভুবন’ শিরোনামে এ সাংস্কৃতিক উৎসবে বিশ্ববিদ্যালয়ে দুই কিলোমিটার দীর্ঘ মুক্তি সংগ্রামের আলপনা আঁকার উদ্বোধন করেন বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম।
সন্ধ্যায় সেলিম আল দীন মুক্তমঞ্চে মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সেক্টর কমান্ডার ও বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান এবং নাটক মঞ্চায়িত হবে।
২৫ মার্চ গণহত্যা দিবসকে স্বরণ করে এই আয়োজন বলে জানিয়েছে বিশ^বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক বশির আহমেদ।
