নিজস্ব সম্পদ দিয়েই আত্মনির্ভরশীল হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

ঢাকা, ২৫ মার্চ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মুক্তিযুদ্ধে বিজয়ী জাতি হিসেবে বাংলাদেশ কারো কাছে হাত পেতে নয় বরং বিশ্বে মাথা উঁচু করে চলবে এবং নিজস্ব সম্পদ দিয়েই আত্মনির্ভরশীল হবে। প্রধানমন্ত্রী বলেন, ‘ইনশাল্লাহ বাংলাদেশ একদিন জাতির পিতার স্বপ্নের ক্ষুধা-দারিদ্রমুক্ত দেশ হিসেবেই গড়ে উঠবে এবং বিশ্বে মাথা উঁচু করে চলবে। কারো কাছে হাত পেতে নয়, আমাদের যতটুকু সম্পদ তাই দিয়েই আমরা এগিয়ে যাচ্ছি, এগিয়ে যাব এবং এদেশকে আমরা আরো সম্মানজনক অবস্থানে নিয়ে যাব।’ শেখ হাসিনা আজ সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মন্ত্রিপরিষদ বিভাগ আয়োজিত স্বাধীনতা পদক-২০১৮ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে…

Read More

এইচএসসি: পরীক্ষা শুরুর ২৫ মিনিট আগে প্রশ্নের সেট নির্ধারণ

প্রশ্নফাঁস ঠেকাতে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরুর ২৫ মিনিট আগে লটারির মাধ্যমে প্রশ্নপত্রের সেট নির্ধারণ করা হবে। রবিবার সচিবালয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন এক সভায় এ কথা জানান। তিনি বলেন, পরীক্ষার ২৫ মিনিট আগে প্রশ্নের সেট নির্ধারিত হবে, লটারির মাধ্যমে ঢাকা বোর্ড সেট নির্ধারণ করবে। এসএসসির মত এইচএসসিতেও পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের বাধ্যতামূলকভাবে পরীক্ষার হলে বসতে হবে। এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে ২ এপ্রিল, তত্ত্বীয় পরীক্ষা চলবে ১৩ মে পর্যন্ত।

Read More

চারদিন ব্যাপী ‘মুক্তিসংগ্রাম সাংস্কৃতিক উৎসব : জাহাঙ্গীরনগর

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের আয়োজনে চারদিন ব্যাপী ‘মুক্তিসংগ্রাম সাংস্কৃতিক উৎসব’ শুরু হয়েছে। রবিবার দুপুরে মুক্তির আলোয় আলোকিত করি ভুবন’ শিরোনামে এ সাংস্কৃতিক উৎসবে বিশ্ববিদ্যালয়ে দুই কিলোমিটার দীর্ঘ মুক্তি সংগ্রামের আলপনা আঁকার উদ্বোধন করেন বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম। সন্ধ্যায় সেলিম আল দীন মুক্তমঞ্চে মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সেক্টর কমান্ডার ও বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান এবং নাটক মঞ্চায়িত হবে। ২৫ মার্চ গণহত্যা দিবসকে স্বরণ করে এই আয়োজন বলে জানিয়েছে বিশ^বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক বশির আহমেদ।

Read More

সাভারে ক্যান বিয়ারসহ চার মাদক ব্যবসায়ী আটক

দিয়া ইসলাম : সাভারে ২২০ বোতল ক্যান বিয়ারসহ চার মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৪। শনিবার রাতে সাভারের উলাইলের কর্ণপাড়া এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটক কৃত মাদক ব্যবসায়ীরা হলেন, হাদি (৪০), সুমন বেপারী (২৯), সুমন মিয়া (২২) ও চান কুমার সরদার (২৮)। এ সময় তাদের কাজ থেকে মদ বিক্রির নগদ ২৩৮০ টাকা উদ্ধার করা হয়। সাভার নবীনগর র‌্যাব-৪ এর কোম্পানি কমান্ডার মেজর আব্দুল হাকিম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে একটি টং দোকানে অভিযান চালিয়ে ২২০ বোতল বিয়ারসহ চার জনকে আটক করা হয়। আটক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে রাতে…

Read More

স্বাধীনতা পদক পেলেন ১৮ বিশিষ্ট ব্যক্তি

জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ১৮ জন বিশিষ্ট ব্যক্তিকে স্বাধীনতা পদক দেয়া হয়েছে। আজ সকালে রাজধানীর ওসমানি স্মৃতি মিলনায়তনে পদকপ্রাপ্তদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে অবদানের জন্য এবার সম্মাননা পেয়েছেন- প্রয়াত কাজী জাকির হাসান, শহীদ বুদ্ধিজীবী এম এম এ রাশীদুল হাসান, প্রয়াত শংকর গোবিন্দ চৌধুরী, এয়ার ভাইস মার্শাল সুলতান মাহমুদ বীরউত্তম, প্রয়াত এম আব্দুর রহিম, প্রয়াত ভূপতি ভূষণ চৌধুরী ওরফে মানিক চৌধুরী, শহীদ লেফটেন্যান্ট মো. আনোয়ারুল আজিম, প্রয়াত হুমায়ুন রশীদ চৌধুরী, শহীদ আমানুল্লাহ মোহাম্মদ আসাদুজ্জামান, শহীদ মতিউর রহমান মল্লিক, শহীদ সার্জেন্ট জহরুল…

Read More

খালেদা জিয়ার সাজা বাড়াতে হাইকোর্টে দুদকের আপিল

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা বাড়াতে হাইকোর্টে আপিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ রবিবার দুদকের আইনজীবী খুরশীদ আলম খান হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন দায়ের করেন। আগামী মঙ্গলবার বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে আপিল আবেদনের শুনানির জন্য উপস্থাপন করা হবে বলে জানান এ আইনজীবী। গত ৮ ফেব্রুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত-৫ খালেদা জিয়াকে ৫ বছরের সশ্রম কারাদন্ড দেয়। ওইদিন থেকে তিনি কারাভোগ করছেন।

Read More

তথ্য পাচার করছে ‘নরেন্দ্র মোদী অ্যাপ’

ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামে যে অ্যান্ড্রয়েড অ্যাপটি (নরেন্দ্রমোদী অ্যাপ) চালু রয়েছে তা ব্যবহারকারীদের ব্যক্তিগত গোপনীয় তথ্য পাচার করে দিচ্ছে একটি বিদেশি সংস্থাকে। ব্যবহারকারীদের অজান্তেই কাজটি করা হচ্ছে। প্রধানমন্ত্রীর নিজস্ব ওই ওয়েবসাইটটি নথিভুক্ত হয়েছে ‘নরেন্দ্রমোদী ডট ইন’ নামে। এর মালিক ‘পিএম মোদী’। আর তার যে ঠিকানা নথিভুক্ত রয়েছে তাহলো- ‘নয়াদিল্লির আকবর রোডের বিজেপি সদর দফতর’। ফরাসি ইন্টারনেট নিরাপত্তা বিশেষজ্ঞ এলিয়ট অ্যাল্ডারসনের অভিযোগ, ভারতের প্রধানমন্ত্রীর ওই অ্যাপটি যারা ব্যবহার করছেন তাদের অজান্তেই তাদের ব্যক্তিগত গোপনীয় তথ্য পাচার করা হচ্ছে। অ্যাল্ডারসনের অভিযোগ, গোপনীয় তথ্যাদি একটি বিদেশি সংস্থার ডোমেইন ‘ইন.ডাব্লিউজেডআরকেটি ডট কম’ এ…

Read More

২৫ মার্চকে ‘গণহত্যা দিবস’ হিসেবে পালন ত্রিশ লাখ শহিদের প্রতি জাতির চিরন্তন শ্রদ্ধার স্মারক : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ২৫ মার্চকে ‘গণহত্যা দিবস’ হিসেবে পালন প্রকৃতার্থে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ত্রিশ লাখ শহিদের আত্মাহুতির প্রতি জাতির চিরন্তন শ্রদ্ধার স্মারক এবং পাকিস্তানি হানাদার বাহিনীর নারকীয় হত্যাকান্ডের সাক্ষ্য হিসেবে বিবেচিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আজ দেয়া এক বাণীতে একথা বলেন। গণহত্যা দিবসে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা জানান এবং জাতীয় চার নেতাকে স্মরণ করেন। এছাড়াও তিনি শ্রদ্ধা জানান মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহিদ এবং ২ লাখ নির্যাতিতা মা-বোনকে। যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং শহিদ পরিবারের সদস্যদের প্রতি জানান সমবেদনা। সেই সাথে সব শহিদের রুহের…

Read More

ইকুয়েডরে বাস দুর্ঘটনায় ১২ জন নিহত

কুইটো, ২৫ মার্চ : ইকুয়েডরের পশ্চিমাঞ্চলের উপকূলীয় এলাকায় শনিবার এক বাস দুর্ঘটনায় ১২ জন নিহত ও ২৫ আহত হয়েছে। বাসটিতে করে তারা ভ্রমণ করার সময় এটি উল্টে গেলে এ হতাহতের ঘটনা ঘটে। কর্মকর্তারা একথা জানিয়েছেন। খবর এএফপি’র। উদ্ধার সংস্থার এক বিবৃতিতে বলা হয়, এ সড়ক দুর্ঘটনায় এখন পর্যন্ত ১২ জন নিহত ও ২৫ জন আহত হওয়ার কথা জানা গেছে। ইকুয়েডর ট্রাফিক কমিশন জানায়, স্থানীয় সময় বেলা ২টার দিকে জিপিজাপা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। দেশটিতে প্রায় সড়ক দুর্ঘটনা প্রাণহানির ঘটনা ঘটে থাকে। গত সপ্তাহেও গয়াস প্রদেশে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ১১…

Read More

খালেদা জিয়া ছাড়া নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত ২০ দলীয় জোটের

বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট নেতারা সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নিয়েছেন যে, বেগম খালেদা জিয়াকে ছাড়া কোন নির্বাচনে যাবেন না তারা। জোট প্রধান ও বিএনপি চেয়ারপারন বেগম জিয়াকে মুক্ত করেই কেবল নির্বাচনে অংশ নিবে। তার মুক্তির দাবিতে প্রতিটি জেলা সদরে সমাবেশ করা হবে। সেখানে জোটের শীর্ষ নেতারা বক্তব্য রাখবেন। এছাড়া জোটের কর্মকাণ্ড গতিশীল করতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে নতুন সমন্বয়ক করা হয়েছে। শনিবার দিবাগত রাতে গুলশানে খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে জোটের শীর্ষ নেতাদের বৈঠকে এসব সিদ্ধান্ত নেয়া হয় বলে ইত্তেফাককে একাধিক শরিক নেতা জানান। নেতারা জানান, সবকিছুর আগে খালেদা…

Read More