‘বাংলাদেশের স্বল্পোান্নত দেশ হতে উন্নয়নশীল দেশে উত্তরণ ঃ যুবউন্নয়ন অধিদপ্তরের ভূমিকা’শীর্ষক এক সেমিনার আজ সাভারস্থ শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার প্রধান অতিথি হিসেবে সেমিনারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আনোয়ার হোসেন এর সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ. বি. এম. রুহুল আজাদ ও যুগ্ম সচিব মোঃ মোফাজ্জল হোসেন। স্বাগত বক্তব্য রাখেন শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউ এর পরিচালক মোরশেদ উদ্দিন আহমদ। বিষয়ের উপর কী-নোট পেপার উপস্থাপন…
Read MoreDay: March 28, 2018
শালি-দুলাভাইয়ের প্রেম এক রশিতে আত্মহত্যা
ঝিনাইদহ সদর উপজেলার পূর্ব তেঁতুলবাড়িয়া গ্রামের কড়ই গাছে একই রশিতে ফাঁস দিয়ে শালি-দুলাভাই আত্মহত্যা করেছেন। আজ সকালে পুলিশ ওই গ্রামের পীরতলা মাঠের কড়ই গাছ থেকে তাদের মরদেহ উদ্ধার করে। মৃতরা হলেন পূর্ব তেঁতুলবাড়িয়া গ্রামের মন্টু মোল্লার ছেলে বিল্লাল হোসেন (২৫) ও একই গ্রামের সাখাওয়াত হোসেনের মেয়ে কলি খাতুন (১৪)। সে নারিকেলবাড়ীয়া জেড এম মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী। ঘোড়শাল ইউনিয়নের চেয়ারম্যান পারভেজ মাসুদ লিটন জানান, চার বছর আগে বিল্লাল হোসেনের সঙ্গে কলির বোন পিংকি খাতুনের বিয়ে হয়। তাদের ২ বছরের একটি সন্তান রয়েছে। একপর্যায়ে দুলাভাই বিল্লাল হোসেনের সঙ্গে কলির প্রেমের…
Read Moreআশুলিয়া ইফাদ মাল্টি প্রোডাক্টস লিমিটেড কারখানায় আগুন
আশুলিয়া (ঢাকা): সাভারের আশুলিয়ার বড় রাঙ্গামাটিয়া এলাকায় ইফাদ মাল্টি প্রোডাক্টস লিমিটেড কারখানায় আগুন লেগেছে। পরে আশুলিয়ার ডিইপিজেড ও সাভার ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। বুধবার (২৮ মার্চ) ভোর সাড়ে ৬টায় এ অগ্নিকাণ্ড হয়। ফায়ার সার্ভিস জানায়, ইফাদ মাল্টি প্রোডাক্টস লিমিটেড কারখানার চানাচুর ও কেক তৈরির ৩তলা কারখানায় হঠাৎ আগুন লাগে। পরে খবর পেয়ে সাভার ও আশুলিয়া ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। এছাড়া আশুলিয়া শিল্প পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের…
Read More১ মার্চ থেকে সংবাদপত্র সেবীদের জন্য মহার্ঘ্য ভাতা কার্যকর হবে
ঢাকা, ২৮ মার্চ : সংবাদপত্র ও সংবাদ সংস্থায় কর্মরত সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য ৪৫ ভাগ মহার্ঘ্য ভাতা প্রদানের সিদ্ধান্ত ঘোষণা করেছে ৯ম ওয়েজ বোর্ড। মন্ত্রণালয় সূত্রে আজ এখানে এ খবর জানা গেছে। ওয়েজ বোর্ডের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হকের সভাপতিত্বে গত ২১ মার্চ অনুষ্ঠিত বোর্ডের তৃতীয় বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। ১ মার্চ ২০১৮ থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। বোর্ডের এক পত্রে মূল বেতনের বিপরীতে ৪৫ ভাগ ডিএ প্রদানের সিদ্ধান্ত কার্যকর করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য মন্ত্রণালয়ের প্রতি নিদের্শ প্রদান করা হয়।
Read Moreসজাগ থাকুন, স্বাধীনতা বিরোধীরা যেন কখনো ক্ষমতায় আসতে না পারে : প্রধানমন্ত্রী
ঢাকা, ২৮ মার্চ : ‘এই দেশ মুক্তিযোদ্ধাদের, স্বাধীনতা বিরোধীদের নয়’, উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার দেশবিরোধী শক্তি কোনদিন যেন এদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে না পারে সেজন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, ‘লাখো শহীদের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা যেন কোনদিন ব্যর্থ হতে না পারে এজন্য দেশবাসীসহ সকলকে সজাগ থাকতে হবে। বাংলাদেশ স্বাধীনতাবিরোধী, জঙ্গি এবং যুদ্ধাপরাধীদের দেশ নয়, এই দেশ মুক্তিযোদ্ধাদের, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীদের, আমরা সেভাবেই দেশটাকে গড়ে তুলতে চাই।’ তিনি বলেন, যারা স্বাধীনতাকে ব্যর্থ করতে চায়, তারা যেন কোনদিন ক্ষমতায় না আসতে পারে, আগামীতে এ দেশ হবে শুধু…
Read More