ধামরাইয়ে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী এক নারীর মৃত্যু

দিয়া ইসলাম : ঢাকার ধামরাই উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল-আরোহী এক নারীর মৃত্যু হয়েছে; এ দুর্ঘটনায় আহত হয়েছেন তার স্বামী। নিহত মৌসুমী বেগম (২৮) টাঙ্গাইলের নাগরপুর থানার মির্জাপুর গ্রামের মোবারক হোসেনের স্ত্রী। ধামরাইয়ের কাওয়ালীপাড়া পুলিশ তদন্তকেন্দ্রের এসআই মো. রাসেল মোল্লা জানান, মঙ্গলবার সকালে মির্জাপুর থেকে মোটরসাইকেলে করে স্বামী-স্ত্রী ধামরাইয়ের দিকে আসছিলেন। চৌরাস্তা এলাকায় পৌঁছালে একটি মাটির ট্রাকের ধাক্কায় দুইজনই ছিটকে পড়েন। এ সময় ট্রাকের চাকা মৌসুমীর মাথার ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তিনি মারা যান। তিনি আরো বলেন, দুর্ঘটনায় মৌসুমীর স্বামী মোবারক হোসেন গুরুতর আহত হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার…

Read More

খালেদা জিয়ার সাজা বৃদ্ধির আবেদনের শুনানি কাল

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা বৃদ্ধি চেয়ে দুদকের আবেদনের গ্রহনযোগ্যতার বিষয়ে শুনানি কাল অনুষ্ঠিত হবে। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের ডিভিশন বেঞ্চ মঙ্গলবার এ দিন ধার্য করে দেন। রবিবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সাজা বৃদ্ধির এ আবেদন করে দুদক কৌসুলি খুরশীদ আলম খান। অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে ৫ বছরের সাজা দেয় বিশেষ জজ আদালত। তবে সহযোগী ৫ আসামিকে দিয়েছে ১০ বছরের দণ্ড। দুদকের যুক্তি প্রধান আসামি হওয়ার পরেও তাকে ৫ বছরের দণ্ড দেয়াটা আইনের দৃষ্টিতে বৈষম্যমূলক।

Read More

শিবপুরে যুবলীগ নেতাকে হত্যা

নরসিংদীর শিবপুরে এক যুবলীগ নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার পুরানদিয়া এলাকা থেকে মাহমুদুল হাসান সৈকতের (৩৩) লাশটি উদ্ধার করা হয়। তার শরীরে লাঠি ও ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। দক্ষিণ শীলমান্দি এলাকার রুস্তম আলীর ছেলে নিহত সৈকত জেলার সদর উপজেলার শীলমান্দি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও পেশায় ঝুট ব্যবসায়ী ছিলেন। জানা গেছে, ২৬ মার্চ সোমবার দুপুরে বাড়ি থেকে বের হন মাহমুদুল হাসান সৈকত। সন্ধ্যা থেকে তাঁর মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়। এতে পরিবারের লোকজন উদ্বীগ্ন হয়ে পড়েন। আজ সড়কের পাশে হাত বাঁধা লাশ দেখে থানায় খবর দেয় স্থানীয়রা।…

Read More

সাতক্ষীরা যুবলীগের আহ্বায়ক মান্নান গ্রেফতার

সাতক্ষীরায় স্বাধীনতা দিবসের আলোচনাসভায় হামলার ঘটনায় জেলা যুবলীগের আহবায়ক আব্দুল মান্নানকে গ্রেফতার করেছে পুলিশ। মোবাইল ট্রাকিং করে সাতক্ষীরা সদর থানা পুলিশ সোমবার গভীর রাতে খুলনা শহর থেকে তাকে গ্রেফতার। এদিকে, এ হামলার ঘটনায় সোমবার রাতে আওয়ামী লীগ নেতা জয়নুল আবেদীন জোসি বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় আব্দুল মান্নানকে ১ নং আসামি করে ১৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ২৫ জনকে আসামি করা হয়। সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার কে এম আরিফুল হক জানান, আওয়ামী লীগ নেতা জয়নুল আবেদীন জোসির দায়ের করা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।…

Read More

শুদ্ধ সুরে একযোগে জাতীয় সংগীত পরিবেশিত

ঢাকা, ২৭ মার্চ : স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাতি সোমবার সারাদেশে এবং বিদেশে বাংলাদেশ মিশনে সকাল ৮টা ৮ মিনিটে শুদ্ধ সুরে কবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত জাতীয় সংগীত ‘আমার সোনার বাংলা’ পরিবেশন করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল সকালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এক শিশু কিশোর সমাবেশে সুদ্ধ সুরে জাতীয় সংগীত পরিবেশনের শুভ সূচনা করেন। প্রধানমন্ত্রী শুদ্ধ সুরে জাতীয় সংগীত পরিবেশনের ওপর সারাদেশে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কারও বিতরণ করেন। প্রধানমন্ত্রীর কার্যালয় ও মন্ত্রিপরিষদ বিভাগের তত্ত্বাবধানে ২০ জানুয়ারি থেকে ১৫ মার্চ পর্যন্ত সারাদেশে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে শুদ্ধ সুরে জাতীয় সংগীত পরিবেশন…

Read More