জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ১৩ সদস্যের নতুন প্রক্টর হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তপন কুমার সাহাকে অব্যাহতি দিয়ে ১৩ সদস্যের নতুন প্রক্টরিয়াল বডি গঠন করা হয়েছে।  নতুন প্রক্টর হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে প্রতœতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক সিকদার মোঃ জুলকারনাইনকে। সকালে বিশ্ববিদ্যালয় রেজিস্টার দপ্তর থেকে পাঠানো এক আদেশের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। দায়িত্ব নেওয়ার পরে সকাল থেকে তিনি দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন। সহকারী প্রক্টর হিসেবে নতুন দায়িত্বপ্রাপ্ত অন্যান্য সদস্যরা হলেন: পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ. হাবীবুর রহমান, ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ. রুবেল, সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের প্রভাষক সুমাইয়া শিফাত, আইন ও বিচার বিভাগের প্রভাষক সুপ্রভাত পাল,…

Read More

হবিগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ৩

হবিগঞ্জের নবীগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত পাঁচজন। আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে পিটুয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। তবে হতাহতদের পরিচয় এখনো জানা যায়নি। শেরপুর হাইওয়ে থানার ওসি বিমল ভৌমিক জানান, সিলেট থেকে হবিগঞ্জমুখী একটি বাস ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জ উপজেলার পিটুয়া নামক স্থানে পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারান। এক পর্যায়ে বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ৩ জন ঘটনাস্থলেই মারা যান।

Read More

সিটি নির্বাচন নিয়ে দ্বিধায় বিএনপি

আসন্ন পাঁচ সিটি করপোরেশন নির্বাচনে অংশগ্রহণ প্রশ্নে দ্বিধা-দ্বন্দ্বে পড়েছে বিএনপি। বর্তমান সরকারের সময়ে সকল স্থানীয় নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করে এলেও এই যাত্রায় সিদ্ধান্ত নিতে পারছেন না নেতারা। চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া কারাবন্দি থাকায় নতুন পরিস্থিতির উদ্ভব হয়েছে তাদের সামনে। এই পটভূমিতে ভোটে যাওয়া নিয়ে নতুন করে বিশ্লেষণ করা হচ্ছে দলে। নেতারা জানিয়েছেন, বেগম জিয়ার সঙ্গে আলোচনা করে তারা চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চান। জানা গেছে, আগামী জাতীয় নির্বাচনের আগে রাজশাহী, বরিশাল, খুলনা, সিলেট ও গাজীপুর সিটি করপোরেশনে নির্বাচন হবে। বর্তমানে এই পাঁচ সিটিতে মেয়র হিসাবে দায়িত্বে আছেন বিএনপি নেতারাই। আগামী ৩১…

Read More

সাকিব-রিয়াদদের টি-টোয়েন্টি ম্যাচ আজ

ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ চললেও ম্যাচ খেলার সুযোগ নেই সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদদের। সুপার লিগে উঠতে পারেনি সাকিবের মোহামেডান, মাহমুদউল্লাহর প্রাইম ব্যাংক ও শাইনপুকুর ক্রিকেট ক্লাব। এ তিন ক্লাবের ক্রিকেটাররা বিসিবি সবুজ ও বিসিবি লাল দলে ভাগ হয়ে আজ টি-টোয়েন্টি ফরম্যাটে দিবারাত্রির প্রস্তুতি ম্যাচ খেলবেন। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বিকাল ৫টায়। ম্যাচটির জন্য গতকাল দুটি দল ঘোষণা করেছে বিসিবি। প্রতি দলে রয়েছেন ১৩ জন করে ক্রিকেটার। বিসিবি সবুজ দলের নেতৃত্ব দিবেন মাহমুদউল্লাহ রিয়াদ। শ্রীলঙ্কায় নিদাহাস ট্রফির পর পিএসএলে ম্যাচ খেলে দেশে ফিরেছেন তিনি। বিসিবি লাল দলের অধিনায়ক…

Read More

স্থানীয় সরকারের ১৩৩টি নির্বাচনের ভোটগ্রহণ চলছে

সরকারের মোট ১৩৩টি নির্বাচনের ভোটগ্রহণ চলছে। আজ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে এ ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকেল ৪টা পর্যন্ত। নির্বাচনী এলাকার ভোটারগণ যাতে নির্বিঘ্নে ভোটদান করতে পারেন সেজন্য যাবতীয় ব্যবস্থা গ্রহণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন ৪৭টি ও বিভিন্ন পদে উপ নির্বাচন/স্থগিত নির্বাচন ৭২টি, উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচন ০১টি, পৌরসভা সাধারণ নির্বাচন ৪টি ও বিভিন্ন পদে উপনির্বাচন/স্থগিত নির্বাচন ৭টি এবং খুলনা ও চট্টগ্রাম সিটি করপোরেশনের সাধারণ ওয়ার্ডের ১টি করে নির্বাচন অনুষ্ঠিত হবে। আজ স্থানীয় সরকারের ১৩৪টির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও গতকাল বুধবার শেষ…

Read More

পল্লবীতে পানির ট্যাংকে বিস্ফোরণ : দগ্ধ আরো একজনের মৃত্যু

রাজধানীর পল্লবীতে একটি বাড়ির পানির রিজার্ভ ট্যাঙ্কে বিস্ফোরণে দগ্ধদের মধ্যে আরো একজনের মৃত্যু হয়েছে। বুধবার দিবাগত রাত ২টার দিকে ওই বাড়ির মালিকের স্ত্রী হাসিনা খানম (৬০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর আগে মঙ্গলবার গভীর রাতে দগ্ধ তিন বছরের শিশু রুহি একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। জানা গেছে, শিশুটির বাবা রেজাউল করিমের স্টুডিও রয়েছে। দুই বোনের মধ্যে রুহি ছোট। গ্রামের বাড়ি রাজবাড়ী সদরে। মঙ্গলবার সকালে পল্লবীর ডি ব্লকের ১৯ নম্বর রোডের ৪৩ নম্বর বাড়িতে পানির রিজার্ভ ট্যাঙ্ক পরিষ্কারের সময় জমে থাকা গ্যাস বিস্ফোরিত হয়।…

Read More

উৎক্ষেপণের জন্য ফ্লোরিডা যাচ্ছে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১

ঢাকা, ২৯ মার্চ : বাংলাদেশের প্রথম কৃত্রিম উপগ্রহ ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-১’ আগামী এপ্রিলে মহাকাশে উৎক্ষেপণের লক্ষ্যে আজ ফ্রান্স থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা পাঠানো হচ্ছে। প্রকল্প পরিচালক মোহাম্মদ মেসবাহুজ্জামান বুধবার বাসস’কে বলেন, ‘প্রস্তুতকারক প্রতিষ্ঠান ফ্রান্সের থ্যালেস অ্যালেনিয়া স্পেস বৃহস্পতিবার সকালে ফ্রান্সের কানে অবস্থিত ওয়ারহাউস থেকে একটি বিশেষ কার্গো বিমানে করে স্যাটেলাইটটি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা পাঠাবে।’ তিনি জানান, উৎক্ষেপণের দায়িত্ব পাওয়া মার্কিন ফার্ম স্পেসএক্স ৩০ মার্চ উপগ্রহটি গ্রহণ করে উৎক্ষেপণের জন্য প্রয়োজনীয় কাজ সম্পন্ন করবে। থ্যালেস অ্যালেনিয়া স্পেস কয়েক মাস আগে ৩ দশমিক ৭ টন ওজনের ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-১’-এর প্রস্তুতের কাজ শেষ করে ফ্রান্সের কানে…

Read More

পাকিস্তানি প্রেত্মারা এখনো সক্রিয় : নৌ-পরিবহন মন্ত্রী

ঢাকা, ২৯ মার্চ : নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, পাকিস্তানি প্রেত্মারা এখনো সক্রিয়, তাদের বিরুদ্ধে মুক্তিযোদ্ধা সন্তানদের ঐক্যবদ্ধ থেকে দেশের উন্নয়নে কাজ করতে হবে। বুধবার ঢাকায় বিআইডব্লিউটিএ ভবনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড ও প্রজন্ম সমন্বয় পরিষদ বিআইডব্লিউটিএ ইউনিট আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক আসিবুর রহমান খান, বিআইডব্লিউটি’র চেয়ারম্যান কমডোর এম মোজাম্মেল হক, মুক্তিযোদ্ধা এ বি এম সুলতান আহেমদ, অতিরিক্ত সচিব ভোলা নাথ দে, সন্তান কমান্ডের দেওয়ান সেতাবুর রহমান এবং মোহাম্মদ নাজমুল…

Read More

নিরাপদ ও সমৃদ্ধ অঞ্চল গড়তে সন্ত্রাস সমূলে উৎপাটন করতে হবে : প্রধানমন্ত্রী

ঢাকা, ২৯ মার্চ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার উন্নত সমৃদ্ধ অঞ্চল প্রতিষ্ঠায় এতদঞ্চলের সকল প্রকার সন্ত্রাস সমূলে নির্মূল করার আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, ‘একটি নিরাপদ ও সমৃদ্ধ অঞ্চল গড়ে তুলতে আমাদের সকল প্রকার সন্ত্রাস সমূলে উৎপাটন করতে হবে। রাতে বিমসটেক (বিআইএমএসটিইসি) রাষ্ট্রগুলোর ন্যাশনাল সিকিউরিটি চিফদের সঙ্গে তাঁর সরকারী বাসভবন গণভবনে সৌজন্য সাক্ষাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একথা বলেন। বৈঠকের পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন। বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টোরাল টেকনিক্যাল এন্ড ইকোনমিক কোঅপারেশন (বিমসটেক)-এর জাতীয় নিরাপত্তা প্রধানেরা সহযোগী ৭টি রাষ্ট্রের নিরাপত্তা সহযোগিতার বিষয়ে আলোচনা করতে…

Read More