জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ১৩ সদস্যের নতুন প্রক্টর হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে

jabe-জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তপন কুমার সাহাকে অব্যাহতি দিয়ে ১৩ সদস্যের নতুন প্রক্টরিয়াল বডি গঠন করা হয়েছে।  নতুন প্রক্টর হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে প্রতœতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক সিকদার মোঃ জুলকারনাইনকে।
সকালে বিশ্ববিদ্যালয় রেজিস্টার দপ্তর থেকে পাঠানো এক আদেশের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। দায়িত্ব নেওয়ার পরে সকাল থেকে তিনি দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন।
সহকারী প্রক্টর হিসেবে নতুন দায়িত্বপ্রাপ্ত অন্যান্য সদস্যরা হলেন: পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ. হাবীবুর রহমান, ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ. রুবেল, সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের প্রভাষক সুমাইয়া শিফাত, আইন ও বিচার বিভাগের প্রভাষক সুপ্রভাত পাল, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রভাষক মিরাজ রহমান খান, সরকার ও রাজনীতি বিভাগের প্রভাষক ইখতিয়ার উদ্দিন ভুঁইয়া, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের প্রভাষক সোহেল রানা আকতার, লোক প্রশাসন বিভাগের মনির উদ্দিন শিকদার, ইন্সটিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের প্রভাষক এস এম এ মওদুদ আহমেদ পদার্থ বিজ্ঞান বিভাগের প্রভাষক কাজী গোলাম মর্তুজা, নৃবিজ্ঞান বিভাগের প্রভাষক আকলিমা আক্তার ও মোঃ. মোসাব্বের হোসেন।
বিশ্ববিদ্যালয়ের অফিস আদেশে বলা হয়, বিশ্ববিদ্যালয়ে প্রক্টর পদে কর্মরত অধ্যাপক ড. তপন কুমার সাহার অনুরোধের পরিপ্রেক্ষিতে তাঁকে প্রক্টর পদ থেকে অব্যাহতি প্রদানপূর্বক প্রতœতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক সিকদার মোঃ. জুলকারনাইনকে সাময়িকভাবে প্রক্টর পদে নিয়োগ করা হলো।
নতুন দায়িত্ব পেয়ে প্রক্টর জুলকার নাইন বলেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ অনুযায়ী উপাচার্য আমাকে এই নতুন দায়িত্ব দিয়েছেন। যা পালনে যথাযথ চেষ্টা করবো। এজন্য সবার সহযোগিতা কামনা করছি।
দায়িত্ব পালনে গাফিলতির কারণেই মূলত তপন কুমার সাহাকে প্রক্টরের পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। এ বিষয়ে জানতে অধ্যাপক তপন কুমার সাহার সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল বন্ধ পাওয়া গেছে।

Related posts

Leave a Comment