স্টাফ রিপোর্টার,১৫ অক্টোবর ২০২৪(বিবিনিউজ): সাভারের আশুলিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়ায় একজনকে মারধর করার অভিযোগে অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। দুপুরে ঢাকা আরিচা মহাসড়কের জাহাঙ্গীরনগরের ডেইরি গেটে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। মানববন্ধন থেকে এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা জানায়, গতকাল রাতে আশুলিয়ার ধামসোনা ইউনিয়ন এর ফারুকনগর এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত রবিউস সানী শিবুকে মারধর করেন আওয়ামী লীগ নামধারী কিছু ব্যক্তি। পরে তাকে দ্রুত আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্যই এনাম মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় আজ দুপুরে অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এসময় অভিযুক্তদের দ্রুত গ্রেফতার না করলে তারা কঠোর আন্দোলনে যাওয়ার হুশিয়ারি দেন।
ঢাকা আরিচা মহাসড়কে মানববন্ধন কর্মসূচি পালন করেন জাবির শিক্ষার্থীরা
