স্টাফ রিপোর্টার,১৫ অক্টোবর ২০২৪(বিবিনিউজ): সাভারে নানা আয়োজনে আন্তর্জাতিক দুযোর্গ প্রশমন দিবস পালিত হয়েছে। উপজেলার বিরুলিয়া ইউনিয়নে আক্রান উচ্চ বিদ্যালয় মাঠে সাভার উপজেলা প্রশাসন ও দুযোর্গ ব্যবস্থাপনা শাখার উদ্যোগে এ দিবস পালিত হয়। এবারের প্রতিপাদ্য বিষয় ছিলো আগামী প্রজন্মনে সক্ষম করি,দুর্যোগ সহনশীল ভবিষৎ গড়ি। এসময় সেখানে ভূমিকম্প বিষয়ক মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় বাসা বাড়ি ও অফিসে আগুন লাগলে কিভাবে দ্রুত নেভাতে হবে সে বিষয়ে সাভার ফায়ার সার্ভিসের পক্ষ থেকে সর্তকতা মুলক দিক নির্দেশনা দেওয়া হয়। এসময় সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুবকর সরকার,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিল্লুর রহমান রাশেদ,সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র ষ্টেশন অফিসার নুরুল ইসলাম উপস্থিত ছিলেন।
সাভারে নানা আয়োজনে পালিত হলো আন্তর্জাতিক দুযোর্গ প্রশমন দিবস
