খালেদা জিয়ার জামিন শুনানি মঙ্গলবার

khaledaমঙ্গলবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদনের ওপর আপিল বিভাগে শুনানি হবে।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ বেঞ্চ গত ১৯ মার্চ এ দিন ধার্য করেন।

দুর্নীতি মামলায় দণ্ড পাওয়া খালেদা জিয়াকে হাইকোর্টের দেয়া জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ ও দুদককে গত ১৯ মার্চ আপিলের অনুমতি দেন আপিল বিভাগ।

দু’সপ্তাহের মধ্যে রাষ্ট্রপক্ষ ও দুদককে এবং পরবর্তী দু’সপ্তাহের মধ্যে খালেদা জিয়াকে আপিলের সারসংক্ষেপ জমা দেয়ার জন্য নির্দেশ দেন আদালত। একই সঙ্গে ওইদিন এ আপিল শুনানির জন্য ৮ মে দিন ধার্য করেন আপিল বিভাগ।

আগামীকাল দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগ মামলার বিভিন্ন দিক ও আইনের দিক বিশ্লেষণ করে এবং নথি পর্যালোচনা করে খালেদা জিয়াকে জামিন দেবেন বলে মনে করেন খালেদা জিয়ার আইনজীবীরা।

Related posts

Leave a Comment