সাভারে নকল ব্যাটারি তৈরির সন্ধান

Saver5সাভারে নকল ব্যাটারি তৈরির অভিযোগে একটি ব্যাটারি তৈরির কারখানার সকল কার্যক্রম স্থগিত করেছে ভ্রাম্যমাণ আদালত।
সকালে সাভারের আমিনবাজারের তুরাগ এলাকায় রিভেরা পার্কসিটিতে এ নকল ব্যাটারি তৈরির কারখানাটির সকল কার্যক্রম স্থগিত করেদেয় ভ্রাম্যমাণ আদালত।
পুলিশ জানায় নারায়ণগঞ্জের বন্দর এলাকায় গত এক বছর ধরে চায়নার এক মালিক ডংজিন লংজিভিটি ইন্ড্রাষ্টি লিমিটেড নামের একটি ব্যাটারি তৈরির কারখানা চালু করেন। পরে গত কয়েকমাস আগে ওই কারখানার নামে চায়না ও বাংলাদেশী দুই মালিক সাভারের আমিনবাজারে নকল ব্যাটারি তৈরি বিক্রি করে আসছিলো প্রতারণচক্রটি। পরে গোপন সংবাদের ভিতিত্বে ডংজিন লংজিভিটি ইন্ড্রাষ্টি লিমিটেড কতৃপক্ষ সাভারে ওই নকল কারখানাটির সন্ধ্যান পান। পরে সাভার মডেল থানা পুলিশকে জানালে পুলিশ ওই কারখানায় অভিযান চালিয়ে কয়েক’শ নকল ব্যাটারি উদ্ধার করে। এসময় আমিনবাজার সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এইচ এম সালাউদ্দিন মঞ্জু নকল ব্যাটারি তৈরির কারখানাটির সকল কার্যক্রম স্থগিত করে দেন।
প্রতিষ্ঠানটিতে কোন প্রকার যেন কার্যক্রম না চলে সেজন্য তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে আমিনাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেনকে।
এবিষয়ে ডংজিন লংজিভিটি ইন্ড্রাষ্টি লিমিটেড এর পরিচালক বাছেদুর রহমান চৌধুরী বলেন আমাদের কারখানার নাম দিয়ে ওই প্রতারক চক্রটি নকল ব্যাটারি তৈরি করে বাজারে সাত হাজার টাকা প্রতিটি ব্যাটারি বিক্রি করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছিলো আমরা নকল কারখানাটির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব।
বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে সাভার মডেল থানার এস আই সেলিম রেজা তিনি বলেন নকলকারখানাটিতে চায়নার শ্রমিকরা ব্যাটারি উৎপাদন করে আসছিলো। আপাদত সকল কার্যক্রম স্থগিত করা হলো।
এদিকে ওই নকল পণ্য কিনে প্রতারিত হচ্ছেন বলে অভিযোগ করেন এলাকাবাসী তারা বলছেন পুলিশ সঠিক সময়ে ওই নকল ব্যাটারি তৈরির কারখানাটির সকল কার্যক্রম বন্ধ করে দিয়েছে। ওই ব্যাটারি অটোরিক্সা ও আইপিএস এ ব্যবহার হতো বলে জানিয়েছে কতৃপক্ষ।
১২

Related posts

Leave a Comment