প্রিন্ট করুন বাগেরহাটে জেএমবির ৪ সদস্য আটক

110542_14659ডেস্ক রিপোর্ট: বাগেরহাট সদর উপজেলার দড়াটানা সেতু এলাকায় নব্য জেএমবির চার সদস্যকে আটকের দাবি করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে ওই চারজনকে আটক করা হয়। তাঁদের নাম-পরিচয় জানা যায়নি।

পুলিশের ভাষ্য, ভোরে নব্য জেএমবির সদস্যদের সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধ হয়। এ সময় পুলিশ কৌশলে চারজনকে আটক করতে সক্ষম হয়। তাঁদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র, বোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।

বাগেরহাটের পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায় জানান, জেএমবির চার সদস্যকে আটকের বিষয়ে আজ এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।

 

 

মিতু/বিবি নিউজ/১৫৯

Related posts

Leave a Comment