গাজীপুর সিটি করপোরেশন (গাসিক) নির্বাচনের উপর হাইকোর্টের দেয়া স্থগিতাদেশের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইসি সচিব হেলালুদ্দীন আহমদ এ কথা জানিয়েছেন।
রাজধানীর শেরেবাংলা নগরে নির্বাচন কমিশনের কার্যালয়ে মঙ্গলবার হেলালুদ্দীনের সভাপতিত্বে ‘গণমাধ্যমে নির্বাচনি সংবাদ ও ফলাফল সংগ্রহ ও প্রচার বিষয়ক নীতিমালা প্রণয়ন’ সংক্রান্ত মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সেখানেই তিনি সাংবাদিকদের এই সিদ্ধান্তের কথা জানান।
হেলালুদ্দীন বলেন, গাজীপুর সিটি নির্বাচনে স্থগিতাদেশের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নিয়েছি আমরা। এজন্য একজন আইন পরামর্শক নিয়োগ দেয়া হয়েছে। কীভাবে আইনি লড়াই করা যায় নিয়ে বিকেলে জ্যেষ্ঠ আইনজীবীর সঙ্গে আলোচনা করা হবে।
ইসি সচিব বলেন, এই নির্বাচন অনুষ্ঠানে আমরা সব প্রস্তুতি নিয়েছিলাম। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সঙ্গে একাধিকবার চিঠি চালাচালি করেছি। তাদের সঙ্গে কথা বলে কোনো বাধা নেই নিশ্চিত হয়েই তফসিল ঘোষণা করেছি। কিন্তু দুর্ভাগ্য যে, নির্বাচনটা স্থগিত হলো। তবে নির্বাচনটা করা যায় কিনা, এজন্য আমরা আপিল করার সিদ্ধান্ত নিয়েছি।
ভোটের মাত্র নয় দিন আগে সীমানা জটিলতা নিয়ে এক রিট আবেদনে রবিবার গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন
