বন্দুকযুদ্ধে দুই বনদস্যু নিহত

বরগুনা, ৫ মার্চ : জেলার বলেশ্বর নদের বিহঙ্গ চরে আজ ভোরে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে দুজন বনদস্যু নিহত হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। বরিশাল র‌্যাব-৮ এর উইং কমান্ডার হাসান ইমন আল রাজিব জানান, ভোরে পাথরঘাটার বলেশ্বর নদের মাঝের চর (বিহঙ্গ) এলাকায় র‌্যাব সদস্যরা অভিযান চালায়। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সুন্দরবনের বনদস্যু হাসান বাহিনী সদস্যরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছুড়লে র‌্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থলে তল্ল¬াশি চালিয়ে ২ বনদস্যুর মরদেহ উদ্ধার করা হয়। নিহতের নাম পরিচয়সহ বিস্তারিত তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

Read More