দুই ভুবনের দুই তারকার বিয়ে হয়েছে গেল বছরের ডিসেম্বরে। এর মধ্যেই টুইটার ভক্তরা নিশ্চিত, বিরাট কোহলি ও আনুশকা শর্মা বাবা মা হতে চলেছেন। বিরাটকে টুইটারে অভিনন্দন জানানোও হয়ে গিয়েছে এক দফা। জল্পনার শুরুটা করেন অবশ্য ভারতীয় দলের অধিনায়ক কোহলি। কদিন আগে তিনি টুইট করেন, এখন নানা জিনিস ঘটছে। শিগগিরই নতুন খবর দিতে চলেছি! ব্যস, তারপরেই টুইটারে শুরু হয়ে যায় হই হট্টগোল। সঙ্গে শুভেচ্ছার বন্যা।
Read MoreDay: March 19, 2018
মেরিন ফিশারিজ একাডেমির ৮৪ জন ক্যাডেটের গ্র্যাজুয়েশন ডিগ্রী অর্জন
ঢাকা, ১৯ মার্চ : চট্টগ্রাম মেরিন ফিশারিজ একাডেমিতে এবছর মোট ৮৪ জন ক্যাডেট প্রশিক্ষণশেষে গ্র্যাজুয়েশন ডিগ্রী অর্জন করেছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া মেরিন ফিশারিজ একাডেমি হতে নটিক্যাল সায়েন্স, মেরিন ইঞ্জিনিয়ারিং এবং মেরিন ফিশারিজ বিভাগ হতে ৩৬তম ব্যাচে মোট ৮৪ জন ক্যাডেট প্রশিক্ষণশেষে গ্র্যাজুয়েশন ডিগ্রী অর্জন করেছে। এরমধ্যে পুরুষ ৭৫ জন এবং মহিলা ৯ জন। ৩৬তম ব্যাচের সকল বিভাগের ক্যাডেটদের মধ্যে সেরা ও চৌকশ ক্যাডেট নির্বাচিত হয়ে নটিক্যাল বিভাগ হতে মোঃ মোজাম্মেল হক এবং মেরিন ইঞ্জিনিয়ারিং বিভাগ হতে ইভা শীল গোল্ডমেডেল অর্জন করেছেন। এছাড়া নটিক্যাল বিভাগের ক্যাডেট…
Read More২৩ জনের মরদেহ নিয়ে ঢাকায় বিশেষ বিমান
নেপালে ইউএস-বাংলার উড়োজাহাজ দুর্ঘটনায় নিহতদের মধ্যে ২৩ জনের মরদেহ নিয়ে আজ সোমবার ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে বিমানবাহিনীর একটি বিশেষ বিমান। কাঠমান্ডু থেকে আজ দুপুরে দেশের পথে পাড়ি দেয় এটি। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, মরদেহগুলো নিয়ে বিমানবাহিনীর একটি উড়োজাহাজ দুপুর সাড়ে তিনটায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ঢাকায় আর্মি স্টেডিয়ামে জানাজার প্রস্তুতি চলছে। এদিকে নিহত তিন বাংলাদেশি পলাশ রায়, আলিপুজ্জামান এবং নজরুল ইসলামের লাশ এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। তাদের ডিএনএ টেস্ট করা হবে। ইতিমধ্যে নেপাল সরকার এ তিনজনের লাশ শনাক্তকরণের জন্য ডিএনএ নমুনা সংগ্রহ করেছে। লাশের ডিএনএ…
Read Moreঅস্ট্রেলিয়ায় ভয়াবহ দাবানল : বহু বাড়িঘর ধ্বংস, গবাদিপশুর মৃত্যু
সিডনী, ১৯ মার্চ: অস্ট্রেলিয়ায় তীব্র তাপমাত্রা ও প্রচণ্ড ঝড়ো বাতাসের কারণে দাবানল ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। এর ফলে বেশ কিছু বাড়িঘর পুড়ে ছাই ও গবাদি পশু মারা গেছে। দেশটির কর্মকর্তারা সোমবার একথা জানান। খবর বার্তা সংস্থা এএফপি’র। রোববার দাবানলের কারণে নিউ সাউথ ওয়েলসের দক্ষিণ উপকূলীয় নয়নাভিরাম তাথরা গ্রামের প্রায় ৭০টি বাড়িঘর ক্ষতিগ্রস্ত বা পুরোপুরি ধ্বংস হয়েছে। সপ্তাহান্তে শুরু হওয়া এই দাবানলে ভিক্টোরিয়ার পার্শ্ববর্তী দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রায় ৪০ হাজার হেক্টর এলাকা সম্পূর্ণ পুড়ে গেছে। সপ্তাহান্তে কয়েকটি দাবানল দেখা দেয়। এতে মাংস ও দুধের জন্য পালিত বহু গবাদি পশু মারা গেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, এত…
Read Moreলিভ মঞ্জুর : খালেদা জিয়ার জামিন স্থগিত
ঢাকা, ১৯ মার্চ : জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় দন্ডিত হয়ে কারাগারে থাকা বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে হাইকোর্টের দেয়া জামিন বিষয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও রাষ্ট্রপক্ষে আনা লিভ মঞ্জুর করেছে সুপ্রিমকোর্টের আপিল বিভাগ। দু’সপ্তাহের মধ্যে রাষ্ট্রপক্ষ ও দুদক এবং আসামিপক্ষকে আপিলের সারসংক্ষেপ জমা দেয়ার জন্যও নির্দেশ দেয়া হয়েছে। এ আপিলের শুনানির জন্য ৮ মে তারিখ ধার্য করা হয়েছে। আজ প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগ রাষ্ট্রপক্ষ ও দুদকের লিভ টু আপিল আবেদন (আপিল দায়েরে আবেদন) মঞ্জুর করে এ আদেশ দেন। অন্য বিচারপতিরা হলেন- বিচারপতি মোহাম্মদ ইমান আলী,…
Read More