এক মিনিটের ঈদ বাজার আয়োজন করেছেন ইউপি চেয়ারম্যান সমর

সাভার প্রতিনিধি,২০ মে ২০২০(বিবিনিউজ):করোনা মহামারীতে যেখানে সকল মার্কেট বন্ধ। তা সত্ত্বেও কর্মহীন অসহায় ও দুস্থ মানুষদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে ব্যতিক্রমী আয়োজন করেছেন সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল আলম সমর।
এক মিনিটের ঈদ বাজার নামে অস্থায়ী বিভিন্ন স্টল থেকে শিশুকিশোর সহ নানা বয়সী মানুষরা বিনামূল্যে সংগ্রহ করছেন ঈদের নতুন জামা কাপড়। বৃদ্ধরাও শার্ট শাড়ি লুঙ্গি পাচ্ছেন সেখানে।
মোহাম্মদ ফখরুল আলম সমর জানান, করোনা ভাইরাসের কারণে মানুষের হাতে অর্থ নেই। তাদের খাবার দেবার পাশাপাশি মুখে হাসি তুলে দেওয়ার জন্য বিনামূল্যে ঈদের নতুন জামা জুতো তুলে দেবার জন্য এই আয়োজন।
বিনামূলে ঈদের জামা কাপড় পেয়ে খুশী সমাজের নানা বয়সী অসহায়রা।

Related posts

Leave a Comment