চুয়াডাঙ্গার দামুড়হুদার দর্শনা চেকপোস্টে ১ কেজি স্বর্ণের বারসহ এক চোরাকারবারিকে আটক করেছে শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ। আজ শুক্রবার দুপুরে এ স্বর্ণ জব্দ করা হয়।
আটককৃত স্বর্ণ চোরাকারবারির নাম- আব্দুল মোতালেব। তিনি গাজিপুর জেলার টঙ্গি আমিছপুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে।
দর্শনা কাস্টম সুপার সঞ্চিত কুমার জানান, শুল্ক গোয়েন্দা সংস্থার কর্মকর্তা ছবি রানি দত্তের তথ্যের ভিত্তিতে আজ দুপুরে বেনাপোল শুল্ক গোয়েন্দা সার্কেলের একটি দল দর্শনা সীমান্তের জয়নগর চেকপোস্টে অবস্থান করে। এসময় গাজিপুর টঙ্গি থেকে ভারতে যাওয়ার সময় আব্দুল মোতালেব ওই চেকপোস্টে আসেন। শুল্ক গোয়েন্দা কর্তৃপক্ষ তাকে আটক করে দর্শনা কাস্টমসে নিয়ে যায়। এসময় তল্লাশি করে তার পায়ের স্যান্ডেল থেকে ১ কেজি ওজনের সাড়ে ৯ পিস স্বর্ণের বার জব্দ করে। যার আনুমানিক মূল্য ৫০ লাখ টাকা।
তিনি আরো জানান, এ ব্যাপারে দামুড়হুদা মডেল থানায় একটি মামলা দায়ের হয়েছে। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে ওই কাস্টম সুপার জানান।
দর্শনায় ১ কেজি স্বর্ণসহ চোরাকারবারি আটক