জগন্নাথপুরে ধান বোঝাই ট্রাক উল্টে এক শ্রমিক নিহত, আহত ৫

track-accসুনামগঞ্জ জেলার জগন্নাথপুরে সোমবার সন্ধ্যায় ধান বোঝাই ট্রাক উল্টে আব্দুর রউফ (৩৫) নামের এক ধান শ্রমিক নিহত ও ৫ জন আহত হয়েছেন। নিহত আব্দুর রউফ সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার বারহাল অজুহাত মৃত ইয়াছিন আলীর পুত্র।

এলাকাবাসী জানান, সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার বারহাল অজুহাত থেকে ধান কাটার জন্য ৯জন শ্রমিক প্রায় ২৬দিন পূর্বে জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিযনের কামারখাল গ্রামের কৃষক কুতুব উদ্দিনের বাড়িতে আসেন। ধান কাঁটা শেষ করে আজ সোমবার সন্ধ্যায় ট্রাক বোঝাই করে গোয়াইনঘাট যাওয়ার পথে জগন্নাথপুর উপজেলার শ্রীধরপাশা-গলাখাই সড়কের গলাখাই ব্রিজ এলাকায় ট্রাকটি উল্টে যায়। এতে ঘটনাস্থলে ধান কাটার শ্রমিক আব্দুর রউফ নিহত হন এবং আহত অন্যান্য শ্রমিক ফরিদ মিয়া (৪০), কয়েছ মিয়া (৩৫), করিম মিয়া (৩৫), রহিম আহমদ (২০), হারিছ মিয়া (৪০) জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা নিয়েছেন। খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ নিহত আব্দুর রউফের মৃত দেহ উদ্ধার করেন।

Related posts

Leave a Comment