
ভূঞাপুর প্রতিনিধি:বাল্য বয়সে বিয়ে নয়, যৌতুক চাইলে সম্ভব নয়, মাদকমুক্ত যেন সমাজ হয়” এই স্লোগানে টাঙ্গাইলের ভূঞাপুরে প্রতিভা ছাত্র সংগঠনের উদ্যোগে, গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা বাল্যবিবাহ, যৌতুক ও মাদক বিরধী লাল কার্ড প্রদর্শন করেছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক খন্দকার মোহাম্মদ আলীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ রাশিদুল ইসলাম সহ বিদ্যালয়ের শিক্ষক – শিক্ষিকা ও ছাত্র -ছাত্রী বৃন্দ।
অনুষ্ঠানে বাল্যবিবাহ, যৌতুক ও মাদকের কুফল নিয়ে আলোচনা করা হয়। এ সময় ওসি রাশিদুল ইসলাম সকলকে ৯৯৯ এ কল করার আহব্বান জানান।
আলোচনা শেষে বিদ্যালয় প্রাঙ্গনে বৃক্ষ রোপন করা হয়।
