বিএনপি জামায়াত সরকারের সময় দেশে ক্যাসিনো শুরু হয়েছে:ওবায়দুল কাদের

সাভার প্রতিনিধি:বিএনপি জামায়াত সরকারের সময় দেশে ক্যাসিনো শুরু হয়েছিলো বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বুধবার দুপুরে সাভার সেনানিবাসের ঢাকা আরিচা মহাসড়কে শ্যুাটিং ক্লাব পয়েন্টে আন্ডারপাস নির্মাণ প্রকল্পের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এসময় আরও বলেন দেশে চুনাপুটি ও আর রাঘব বোয়াল নয় যার বিরুদ্ধে দুর্নীতি পাওয়া যাবে তাকেই আইনের আওতায় এনে গ্রেপ্তার করা হবে জানিয়ে তিনি আরও বলেন দেশে দুর্নীতি সন্ত্রাস মাদকের বিরুদ্ধে এ অভিযান চলবে কোন দুর্নীতি বাজ লোককে ছাড় দেওয়া হবে না বিএনপি সরকারের সময় দেশে সন্ত্রাস জঙ্গিবাদ ও মদ জুয়ার আসর বসেছিলো কিন্তু তাড়া কোন ব্যবস্থা নেওয়নি কিন্তু আমরা এদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি জানিয়ে তিনি আরও বলেন দেশে টেন্ডারবাজি সন্ত্রাস দুর্নীতি করলে কেউ রেহাই পাবে না। যতদিন পর্যন্ত দেশে দুর্নীতি থামবে না ততদিন পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে জানিয়ে তিনি আরও বলেন খালেদা জিয়া যা পারেনি শেখ হাসিনা তা পেরেছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে এসময় আরও উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থা ও ত্রাণ প্রতিমন্ত্রী ড.এনামুর রহমান,সাভার সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আকবর হোসেন,চীফ ইঞ্জিনিয়ার মেজর জেনারেল ইবনে ফজল সায়েখুজ্জামান,২৪ ইঞ্জিনিয়ার কনষ্ট্রাকশন ব্রিগেড ভারপ্রাপ্ত মহাপরিচালক কর্নেল এস এম আনোয়ার হোসেন,সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব,ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরী,যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ফারুক হাসান তুহিনসহ আরো অনেকে।

Related posts

Leave a Comment