দুর্নীতি করলে ছাড় না দেবার হুশিয়ার : ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান

ষ্টাফ রিপোর্টার, ১১ অক্টোবর,২০২০(বিবিনিউজ):ঢাকা জেলা পরিষদ দুর্নীতি মুক্ত। এখানে কোন ইঞ্জিনিয়ার বা কোন কর্মকর্তা দুর্নীতি করলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুশিয়ারি দিয়েছেন ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান।

রবিবার দুপুরে সাভারের বিরুলিয়া ও পাড়াগ্রাম এলাকায় ঢাকা জেলা পরিষদের অর্থায়নে সাড়ে চার কোটি টাকা ব্যায়ে স্কুল, রাস্তাঘাটসহ আটটি নির্মাণ কাজ শেষে প্রকল্পের উদ্বোধন কালে তিনি একথা বলেন ।

ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান এসময় আরও বলেন, ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার পরে তিনি সাভার, ধামরাই, কেরানীগঞ্জ, দোহার, নবাবগঞ্জ সিটি করর্পোরেশনসহ দুই’শ ৩৩ কোটি ৮০ লক্ষ ৮৫ হাজার টাকার প্রকল্প গ্রহণ করা হয়েছে। মোট প্রকল্প হচ্ছে আটার’শ ৯৫টি। তার মধ্যে ১১’শ ৯৫ টি প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে।

এছাড়া ইতিমধ্যে নতুন করে ৬’শ ৬৫ টি প্রকল্পের টেন্ডার হয়ে গেছে। এগুলোর কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। এছাড়া দুই’শ ৩৩ কেটি ৮০ লক্ষ ৮৫ হাজার টাকার প্রকল্পের কাজ ইতিমধ্যে শেষ হওয়ার পথে রয়েছে। এবার দেশে ভয়াবহ বন্যায় যেসব অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে তা বিশেষ নজরে আনা হবে বলেও বলেন তিনি।

এর আগে তিনি পাড়াগ্রাম স্কুল ভবন উদ্বোধন ও ক্যাম্পাসে বৃক্ষ রোপন করেন।

জেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমানের সাথে এ সময় আরো উপস্থিত ছিলেন, সাভার উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলী হায়দার, ঢাকা জেলা পরিষদের আশুলিয়া থানার সদস্য হাজী ইমতিয়াজ উদ্দিন ও জেলা পরিষদের সাভার থানার সদস্য হাজী সেলিম মন্ডলসহ অনেকে।

Related posts

Leave a Comment