ষ্টাফ রিপোর্টার, ১০ অক্টোবর, ২০২০(বিবিনিউজ): ধর্ষণকারীদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নিবে সরকার । এই সরকারের সময় কেউ অন্যায় অপকর্ম করে পার পাবেনা বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান।

শনিবার দুপুরে সাভারের রাজাবাড়ি এলাকার লাঙ্গলের মোড় থেকে কাতলাপুর পর্যন্ত সাভার পৌরসভার উদ্যোগে ৬ কোটি ৪৪ লক্ষ টাকা ব্যায়ে একটি রাস্তার নির্মাণ কাজ উদ্বোধন শেষে তিনি একথা বলেন।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন,বর্তমান সরকার উন্নয়ন বান্ধব সরকার। একমাত্র আওয়ামী লীগ সরকারই দেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছে। সরকার খাল বিল নদী দখল কারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে বলেন তিনি।
রাস্তা উদ্বোধনে এসময় সাভার পৌরসভার মেয়র আব্দুল গণি,পৌরসভার প্যানেল মেয়র নজরুল ইসলাম মানিক মোল্ল্যাসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
