ষ্টাফ রিপোর্টার, ১৩ অক্টোবর,২০২০(বিবিনিউজ):সরকারী কর্মকর্তাদের সৎ ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে। দায়িত্ব পালনে কোন অবহেলা করা যাবেনা বলে মন্তব্য করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব শেখ ইউসুফ হারুন।

সাভারে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসিতে) ৭১ তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শেষে তিনি একথা বলেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব শেখ ইউসুফ হারুন এসময় আরও বলেন,মানবসেবা জনগণের দোড় গোড়ায় পৌছে দিতে সরকার কাজ করছে। মহামারী করোনা ভাইরাসের ঝুকি নিয়েই সরকারী কর্মকর্তারা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে বলেন তিনি। ৭১ তম বুনিয়াদি এ প্রশিক্ষণ কোর্সে তিন’শ সাত জন বিসিএস ক্যাডার অংশ গ্রহন করেন।
