সাভারে বিসিপিআরটিএ’র সাংবাদিক সম্মেলন


স্টাফ রিপোর্টার ,১৯ অক্টোবর ২০২১(বিবিনিউজ ):গতকাল (১৮ অক্টোবর) ঢাকার সাভারের একটি শপিং কমপ্লেক্সে বাংলাদেশ সেল ফোন রিপিয়ার টেকনিশিয়ান এসোসিয়েশন (বিসিপিআরটিএ) সাভার শাখার সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনে সংগঠনটির নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশে মোবাইল ফোন মেরামত পেশাকে একটি স্বীকৃত টেকনিশিয়ান পেশা হিসেবে ঘোষনা করতে হবে। এছাড়াও এই পেশার মান উন্নয়ন ও গ্রাহক সেবার লক্ষ্যে বিভিন্ন দাবি পেশ করেন বক্তারা। এ সময় উপস্থিত ছিলেন, সাভার শাখার সভাপতি মোঃ ফারুক হোসেন, সাধারণ সম্পাদক মোঃ শরীফ খানসহ অনেকে।

Related posts

Leave a Comment