০২ এপ্রিল ,২০১৯(বিবিনিউজ): জাতীয় মজুরি কমিশন বাস্তবায়নসহ ৮ দফা দাবিতে আগুন জ্বালিয়ে অবরোধ করে আমিন জুট মিলের শ্রমিকেরা। ।জাতীয় মজুরি কমিশন বাস্তবায়নসহ ৮ দফা দাবিতে আগুন জ্বালিয়ে অবরোধ করে আমিন জুট মিলের শ্রমিকেরা। এ সময় দুর্ভোগে পড়ে স্কুল ও অফিসগামী মানুষ। মজুরি কমিশন বাস্তবায়নসহ ১১ দফা দাবিতে চট্টগ্রামের সীতাকুণ্ডের ছোট কুমিরা ও হাফিজ জুট মিলস এলাকায় মহাসড়ক অবরোধ করেছেন রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকেরা। আজ মঙ্গলবার সকাল আটটায় মিছিল নিয়ে শ্রমিকেরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বসে পড়েন। সেখানে বক্তব্য দেন শ্রমিক নেতারা।
অবরোধের সময় দুটি স্থানে সীতাকুণ্ড থানা-পুলিশ, শিল্প-পুলিশ চট্টগ্রামের বিপুলসংখ্যক পুলিশ সদস্যও অবস্থান নেন।
এর আগে গতকাল সোমবার সকাল সাড়ে নয়টার দিকে হাফিজ জুট মিলসের শ্রমিকেরা মিছিল বের করেন। মিছিল শেষে কারখানার সামনে সভা করে আজ মহাসড়ক অবরোধ ও ৭২ ঘণ্টা কারখানা অবরোধের কর্মসূচি ঘোষণা করেন শ্রমিক নেতারা।
