সাভারে উদ্বোধন করা হলো ই ট্রাফিক প্রসিকিউশন ও ফাইন পেমেন্ট সিস্টেম

savar mapসাভার, ২ এপ্রিল,২০১৯ : যানবাহনে মামলা ও হয়রানি কমানোর উদ্যোগ নিয়ে সাভারে উদ্বোধন করা হলো ই ট্রাফিক প্রসিকিউশন ও ফাইন পেমেন্ট সিস্টেম।
মঙ্গলবার দুপুরে সাভার বাজার বাসষ্ট্যান্ডে বেলুন উড়িয়ে এ ফাইন পেমেন্ট সিস্টেম উদ্বোধন করেন পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি চৌধুরী আবদুল্লাহ আল মামুন।
উদ্বোধনী অনুষ্ঠানে এসময় ঢাকা রেঞ্জের ডিআইজি আবদুল্লাহ আল মামুন বলেন দেশে জঙ্গি দমনে পুলিশ ব্যাপক ভুমিকা রেখেছে পুলিশ এখন জনগণের বন্ধু অপরাধ দমনে পুলিশ সবসময় দেশের মানুষের পাশে আছেন বলেও জানান তিনি।
পরে ডিআইজি সাভারের হরিণধরা এলাকায় ট্যানারি পুলিশ ফাঁড়ি উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে এসময় সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব,ঢাকা জেলা পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান,অতিরিক্ত পুলিশ সুপার সাঈদুর রহমানসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

Related posts

Leave a Comment