সাভারে ঝুকিপূর্ণ বহুতল ভবন চিহিৃত করে ব্যানার ঝুলিয়ে দিয়েছে ফায়ার সার্ভিস

Saver5সাভার,৪ এপ্রিল ২০১৯(বিবিনিউজ):সাভারে বহুতল ভবন অগ্নি নিরাপক কিনা তা চিহিৃত করেছে ফায়ার সার্ভিসের একটি দল। এসময় বেশ কয়েকটি ভবন পরিদর্শন করে ঝুকিপূর্ণ বহুতল ভবন চিহিৃত করে ব্যানার ঝুলিয়ে দিয়েছে ফায়ার সার্ভিস।
বৃহস্পতিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত সাভারের তালবাগ এলাকার বিভিন্ন বহুতল ভবনে এ অভিযান পরিচালনা করেন সাভার ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার লিটন আহমেদ।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান ফায়ার সার্ভিস সদর দপ্তরের নির্দেশে আজ থেকে তারা সাভারের বিভিন্ন অগ্নি ঝুকিপূর্ণ ভবন পরিদর্শন করে যে গুলো ভবন ঝুকিপূর্ণ সে গুলোতে ব্যানার ঝুলিয়ে দেওয়া হয়েছে। এছাড়া ভবন মালিকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তারা।
স্থানীয়রা জানান সাভার ও আশুলিয়ায় অনেক অগ্নি ঝুকিপূর্ণ ভবন রয়েছে সেই ভবন গুলোতে আগুন লাগলে অনেক মানুষের ক্ষতি হতে পারে। ফায়ার সার্ভিসের এ অভিযানকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা।

Related posts

Leave a Comment