স্যামসাং ও এলজি ইলেক্ট্রনিক কোম্পানির সকল পণ্য বাংলাদেশেই উৎপাদিত হবে : তোফায়েল

ঢাকা, ২৪ অক্টোবর : কোরিয়ার স্যামসাং ও এলজি ইলেক্ট্রনিক কোম্পানি বাংলাদেশে যৌথ উদ্যেগে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। সোমবার বাংলাদেশ সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সঙ্গে ঢাকায় নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত অন সিয়ং ডু সাক্ষাৎকালে বাণিজ্যমন্ত্রীকে এ বিষয়ে অবহিত করেন। বৈঠক শেষে তোফায়েল আহমেদ সাংবাদিকদের ব্রিফিংয়ে জানান, কোরিয়ার স্যামসাং ও এলজি ইলেক্ট্রনিক কোম্পানির সকল পণ্যই এখন বাংলাদেশে উৎপাদিত হবে। তিনি বলেন, কোরিয়ান এ কোম্পানি দু’টি বাংলাদেশে বিনিয়োগের মাধ্যমে যৌথ উদ্যেগে শিল্প-কারখানা গড়ে তুলবে এবং তাদের পণ্যসমুহ এ দেশেই উৎপাদন করবে। এছাড়াও কোরিয়া বাংলাদেশে বড় ধরনের বিনিয়োগের পরিকল্পনা নিয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, কোরিয়ান…

Read More

পঞ্চমবারের মত ফিফা বর্ষসেরা খেলোয়াড় মনোনীত হলেন রোনাল্ডো

লন্ডন, ২৪ অক্টোবর : পঞ্চমবারের মত ফিফা বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার অর্জনের কৃতিত্ব দেখিয়েছেন রিয়াল মাদ্রিদ তারকা ক্রিস্টিয়ানো রোনাল্ডো। যদিও ভবিষ্যতে আরো দুইবার এই পুরস্কার পাবার আশাবাদ ব্যক্ত করেছেন এই পর্তুগীজ তারকা। গত মৌসুমে লা লিগা ও চ্যাম্পিয়নস ট্রফি জয় করা রিয়াল মাদ্রিদের অন্যতম সফল খেলোয়াড় ছিলেন রোনাল্ডো। সে কারনেই প্রথমবারের মত লন্ডনে অনুষ্ঠিত এই এ্যাওয়ার্ড অনুষ্ঠানে রোনাল্ডোর পাশাপাশি অধিকাংশ পুরস্কারেই ছিল রিয়ালের আধিপত্য। রিয়াল মাদ্রিদে ও পর্তুগালের হয়ে ২০১৬-১৭ মৌসুমে রোনাল্ডো ৪৮ ম্যাচে করেছেন ৪৪ গোল। এর মধ্যে রয়েছে গত ৩ জুন কার্ডিফে জুভেন্টাসের বিপক্ষে চ্যাম্পিয়নস লীগের ফাইনালে ৪-১ গোলের…

Read More

সুপ্রিমকোর্টের বিচারপতিদের ফুলকোর্ট সভা কাল

ঢাকা, ২৪ অক্টোবর : সুপ্রিমকোর্টের উভয় বিভাগের বিচারপতিদের অংশগ্রহণে ফুল কোর্ট সভা কাল বুধবার অনুষ্ঠিত হবে। এ বিষয়ে সুপ্রিমকোর্টের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। হাইকোর্ট বিভাগের সহকারী রেজিস্ট্রার (প্রশাসন) সোহাগ রঞ্জন পাল স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘নির্দেশিত হয়ে জানানো যাচ্ছে যে, আগামী ২৫ অক্টোবর বুধবার বিকেল ৪টা ১০ মিনিটে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিদের অংশগ্রহণে কোর্টের জাজেস লাউঞ্জে ফুলকোর্ট সভা অনুষ্ঠিত হবে’। আপিল বিভাগের প্রবীণতম বিচারপতি মো. আব্দুল ওয়াহ্হাব মিঞা প্রধান বিচারপতির কার্যভার পালনে দায়িত্বপ্রাপ্ত হওয়ার পর এটি তৃতীয় ফুলকোর্ট সভা। এর আগে গত ১৬ অক্টোবর ও ৩ অক্টোবর…

Read More

ভারতের প্রতিবেশীদের মধ্যে বাংলাদেশ অগ্রাধিকার পায় : সুষমা

ঢাকা, ২৪ অক্টোবর : ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বলেছেন, ভারতের প্রতিবেশীদের মধ্যে বাংলাদেশ অগ্রাধিকার পায় এবং এ দু’দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক দ্রুততার সঙ্গে এগিয়ে চলছে। তিনি বলেন, ভারত তার পররাষ্ট্র নীতিতে প্রতিবেশীদের অগ্রাধিকার দেয় এবং প্রতিশেীদের মধ্যে সবার আগে রয়েছে বাংলাদেশ। তিনি সোমবার রাজধানীতে ভারতীয় হাইকমিশনের নতুন চ্যান্সেরী ভবন উদ্বোধনকালে একথা বলেন। ঢাকার বারিধারার কূটনৈতিক এলাকায় ৫ একর জমির উপর এই চেন্সেরী ভবন নির্মিত হয়েছে। বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সম্পর্ক সম্পর্কে তিনি বলেন, দু’দেশের সম্পর্ক কৌশলগত অংশিদারিত্বকে ছাড়িয়ে গেছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী তার দেশের ৭১.৬৪ কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে ১৫টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন।…

Read More

সাভার ও আশুলিয়ার পৃথক পৃথক স্থান থেকে ৪ জনের লাশ উদ্ধার

দিয়া : পৃথক ঘটনায় সাভার ও আশুলিয়া থেকে চার জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে সাভারের লালটেক ও আশুলিয়ার পানধোয়া বাজার ও জামগড়ার চিত্রশাইল ও জিরানী এলাকা থেকে চার জনের লাশ উদ্ধার করে সাভার মডেল থানা ও আশুলিয়া থানা পুলিশ। এলাকাবাসী জানায় সকালে সাভারের লালটেক এলাকার ওমর ফারুকের ছেলে মিনিবাসের হেলপার সাব্বির হোসেন বাবুর লাশ ঘরের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় পরিবারের সদস্যরা। পরে সাভার মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। অন্যদিকে প্রেমে ব্যার্থ হয়ে আশুলিয়ার পানধোয়া বাজার এলাকায় নিজ বাড়িতে…

Read More

সাভারে গলফ ক্লাবের অডিটরিয়ামে এ সেমিনার অনুষ্ঠিত হয়েছে

সাভারে বাংলাদেশ প্রকৌশল বিশ^বিদ্যালয়ের এম এম ই বিভাগের সহয়তায় আবুল খায়ের স্টীল এর টেকনিক্যাল সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাতে সাভার গলফ ক্লাবের অডিটরিয়ামে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ^বিদ্যালয়ের এম এম ই বিভাগের অধ্যাপক ড. মোঃ আমিনুল ইসলাম। সেমিনারে এসময় সাভার,আশুলিয়া ও ধামরাই এলাকার সরকারী ও বেসরকারী পর্যায়ের এক’শ ৬০ জন প্রকৌশলী বৃন্দ অংশ গ্রহন করেন। আবুল খায়ের স্টীল এর এজিএম সেলর্স মার্কেটিং ম্যানেজার মাসুদ আলমের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবুল খায়ের স্টীল এর ব্যান্ড ম্যানেজার এস এম মনজরুল…

Read More

সাভারে ডাকাতির প্রস্তুতি কালে ডাকাত দলের প্রধানসহ পাঁচ জনকে আটক

সাভারে ডাকাতির প্রস্তুতি কালে আন্তঃজেলা ডাকাত দলের প্রধানসহ পাঁচ জনকে আটক করেছে ডিবি পুলিশ। মঙ্গলবার ভোর রাতে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের জোরপুল লালন সিএনজি পাম্পের সামনে থেকে তাদেরকে আটক করে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ডিবি। ডিবি পুলিশ জানায় ভোর রাতে জোরপুল এলাকায় ডাকাতির প্রস্তুতি কালে আন্তঃজেলা ডাকাত দলের প্রধানসহ পাঁচ জনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্রসহ একটি পিকাপ ভ্যান উদ্ধার করা হয়। আটক ডাকাতরা সাভারের বিভিন্ন স্থানে ডাকাতি করতো বলেও জানান ডিবি পুলিশ। পাঁচ ডাকাতকে আটক করার বিষয়টি নিশিচত করেছেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ…

Read More

খালেদা জিয়া কক্সবাজার যাচ্ছেন রবিবার

ঢাকা, ২৪ অক্টোবর : মিয়ানমার সেনাবাহিনী ও বৌদ্ধ মিলিশিয়াদের জাতিগত নিধনযজ্ঞের মুখে পালিয়ে আসা রোহিঙ্গাদের অবস্থা দেখতে আগামী ২৯ শে অক্টোবর রবিবার কক্সবাজারের রোহিঙ্গা শিবির পরিদর্শনে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। গত রাতে দলের স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক সূত্রে জানা গেছে, ২৮শে অক্টোবর শনিবার কক্সবাজারের উদ্দেশে ঢাকা থেকে রওনা দেবেন বিএনপি চেয়ারপারসন। ওই দিন রাতে চট্টগ্রামে অবস্থান করবেন তিনি। পরদিন রবিবার কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরির্দশনে যাবেন। এর আগে খালেদা জিয়ার সভাপতিত্বে বৈঠকে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির…

Read More

দেশের প্রতি আস্থা হারাবেন না : জয়

ঢাকা, ২৪ অক্টোবর :  প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় নিজ দেশের প্রতি আস্থা না হারাতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। সোমবার রাজধানীর একটি হোটেলে আলোচনা সভায় বক্তৃতায় তিনি বলেন, ‘দেশ-বিদেশের সকল চক্রান্ত অতিক্রম করে আওয়ামী লীগ দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছে। তাই নিজ দেশের প্রতি আস্থা হারাবেন না।’ সুচিন্তা ফাউন্ডেশন ‘রাজনীতিতে সত্য-মিথ্যা : পদ্মা সেতুর অভিজ্ঞতা’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে। আলোচনা সভায় প্রফেসর এ্যামিরেটাস ড. আনিসুজ্জামান, অর্থনীতিবিদ ড. ফরাস উদ্দিন এবং দৈনিক কালের কণ্ঠের সম্পাদক এবং বিশিষ্ট লেখক ইমদাদুল হক মিলনও বক্তৃতা করেন। এতে…

Read More

উত্তর কোরিয়াকে মোকাবেলার দৃঢ় অঙ্গীকার অ্যাবের

টোকিও, ২৪ অক্টোবর:  জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে দেশটির আগাম নির্বাচনে ‘ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা’ অর্জনের পর উত্তর কোরিয়াকে দঢ়ভাবে মোকাবেলার অঙ্গীকার করেছেন। সোমবার প্রাপ্ত ফলাফল থেকে জানা গেছে, তার জোট বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছে। রোববার অনুষ্ঠিত এ আগাম নির্বাচনে এমন ফলাফলের পর কট্টর জাতীয়তাবাদী এ নেতা এবার উত্তর কোরিয়াকে ‘কঠোরভাবে মোকাবেলা’র অঙ্গীকার ব্যক্ত করেন। জাপানের সরকারি সম্প্রচার কেন্দ্র জানায়, অ্যাবের রক্ষণশীল জোট এ নির্বাচনে কমপক্ষে ৩১২টি আসনে জয় পেতে যাচ্ছে। এর মধ্যদিয়ে তিনি পার্লামেন্টের নি¤œকক্ষে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছেন। এরফলে তিনি জাপানের সামরিক শক্তি জোরদারে দেশটির শান্তিবাদী সংবিধানের প্রস্তাবিত পরিবর্তন আনতে তার কাঙ্খিত…

Read More