সাভার ও আশুলিয়ার পৃথক পৃথক স্থান থেকে ৪ জনের লাশ উদ্ধার

Las-দিয়া : পৃথক ঘটনায় সাভার ও আশুলিয়া থেকে চার জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে সাভারের লালটেক ও আশুলিয়ার পানধোয়া বাজার ও জামগড়ার চিত্রশাইল ও জিরানী এলাকা থেকে চার জনের লাশ উদ্ধার করে সাভার মডেল থানা ও আশুলিয়া থানা পুলিশ।
এলাকাবাসী জানায় সকালে সাভারের লালটেক এলাকার ওমর ফারুকের ছেলে মিনিবাসের হেলপার সাব্বির হোসেন বাবুর লাশ ঘরের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় পরিবারের সদস্যরা। পরে সাভার মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
অন্যদিকে প্রেমে ব্যার্থ হয়ে আশুলিয়ার পানধোয়া বাজার এলাকায় নিজ বাড়িতে বিষপান করে আতœাহত্যা করেন সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী মেহেদী হাসান রাসেল। পরে খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ওই শিক্ষার্থীর মৃত্যু নিয়ে এলাকায় এক ধরনের রহস্যের সৃষ্টি হয়েছে।
এছাড়া আশুলিয়ার জামগড়ার চিত্রশাইল এলাকা থেকে সাইফুল ইসলাম নামের (১৮) এক যুবকের লাশ উদ্ধার করেছে আশুলিয়া থানা পুলিশ। পরে তার লাশ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
এদিকে আশুলিয়ার জিরানী এলাকায় নজরুল ইসলাম নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে আশুলিয়া থানা পুলিশ। কিভাবে তাদের মৃত্যু হয়েছে বলে তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে সংশ্রিষ্ট থানা পুলিশ।

Related posts

Leave a Comment