নয়াদিল্লী, ৫ অক্টোবর : ভারতের উত্তর প্রদেশ রাজ্যে নৌকা ডুবে চার নারী মারা গেছে। এ ঘটনায় অপর তিনজনকে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার পুলিশ একথা জানায়। খবর সিনহুয়ার। উত্তর প্রদেশের রাজধানী লক্ষেèৗ থেকে ২শ ৮৫ কিলোমিটার পূর্বের গোরাখপুর জেলার বাগপাতে রোহিনী নদীতে নৌকাটি ডুবে গেলে এ মৃত্যুর ঘটনা ঘটে। এক পুলিশ কর্মকর্তা বলেন, ‘স্থানীয় সাত নারীকে বহন করা একটি নৌকা গতকাল সন্ধ্যায় এখানে ডুবে যায়। এতে চার নারী মারা গেছে। এদিকে তাদের সঙ্গে থাকা অপর তিন নারীকে স্থানীয় লোকজন উদ্ধার করেছে।’ পুলিশ জানায়, এসব নারী জেলার বানকাতওয়া গ্রামের কাছের ওই নদীর…
Read MoreDay: October 5, 2017
কেন্দ্রীয় ১৪ দলের সভা বৃহস্পতিবার
কেন্দ্রীয় ১৪ দলের এক সভা আগামীকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার এ কথা জানানো হয়। সভায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন। বাসস
Read Moreসাটুরিয়ায় এক রোহিঙ্গা আটক
মানিকগঞ্জের সাটুরিয়ায় আরাফাত রহমান (৪০) নামে এক রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে তাকে আটক করা হয়। জানা যায়, বৃহস্পতিবার সকালে উপজেলার শেখরিনগর এলাকার তিন রাস্তার মোড়ে তিনি ঘুরাঘুরি করছিলেন। এরপর জিজ্ঞাসাবাদে তাকে সন্দেহ হলে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পরে পুলিশ সেখানে গিয়ে তাকে আটক করে থানা নিয়ে আসে। সাটুরিয়া থানার ওসি আমিনুর রহমান জানান, আটক হওয়া ব্যক্তি রোহিঙ্গা শরণার্থী বলে ধারণা করা হচ্ছে। তবে আইনি প্রক্রিয়া শেষে তাকে টেকনাফের রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে পাঠিয়ে দেয়া হবে।
Read Moreআমি মুকুটের জন্য এখানে আসিনি: এভ্রিল
আমি আপনাদের এভ্রিল, আপনাদের চোখে চ্যাম্পিয়ন ছিলাম, চ্যাম্পিয়ন আছি এবং আপনাদের ভালোবাসায় থাকবো। যতদিন পর্যন্ত বেঁচে আছি, বাল্যবিবাহ নিয়ে আমি কাজ করবো, যাতে আর কোন মেয়ের স্বপ্ন না ভাঙ্গে। এটা বাস্তবায়ন করার জন্য আপনাদের সাহায্য এবং সহযোগিতা কামনা করছি। কথাগুলো মুকুট হারানো মিস ওয়ার্ল্ড বাংলাদেশ জান্নাতুল নাঈম এভ্রিলের। গতকাল বুধবার রাতে ফেসবুকে দেয়া একটি ভিডিওতে জান্নাতুল নাঈম বলেন, আমি মুকুটের জন্য এখানে আসিনি। এসেছি একটি ম্যাসেজ দেয়ার জন্য, আর সেটি হলো বাল্যবিবাহ। আমি চাই এই বাল্যবিবাহ বন্ধ করতে। এজন্য আমার যা যা করা দরকার আমি সব করব। এভ্রিল আশা প্রকাশ…
Read Moreএমসিসি ওয়ার্ল্ড ক্রিকেট কমিটির সদস্য সাকিব
ঢাকা, ৫ অক্টোবর : এমসিসি ওয়ার্ল্ড ক্রিকেটে কমিটির সদস্য হলেন বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বৃহস্পতিবার নিজের ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। এমসিসি কর্তৃপক্ষের কাছ থেকে পাওয়া মেইলটিও ফেসবুকে আপলোড করেছেন সাকিব আল হাসান। ফেসবুকে সাকিব আল হাসান লিখেছেন, আমি সত্যিই আনন্দ অনুভব করছি যে আপনারা আমাকে মর্যাদাপূর্ণ এমসিসি ওয়ার্ল্ড ক্রিকেট কমিটির সদস্য করেছেন। আমাকে সম্মানিত করার জন্য আপনাদের ধন্যবাদ। বর্তমানে একইসঙ্গে তিন ফরম্যাটের বিশ্বসেরা অলরাউন্ডার হচ্ছেন সাকিব আল হাসান। দীর্ঘদিন ধরেই এই অবস্থান ধরে রেখেছেন তিনি। জাতীয় দলে খেলার পাশাপাশি বিভিন্ন দেশের ঘরোয়া টি-টোয়েন্টি লিগেও খেলে থাকেন…
Read Moreদুর্বৃত্তদের কোনো ধর্ম ও দল নেই : ওবায়দুল কাদের
ঢাকা, ৫ অক্টোবর : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যারা ধর্মীয় সম্প্রীতি নষ্ট করতে চায়, তারা যে দলেরই হোক তারা দুর্বৃত্ত। দুর্বৃত্তদের কোনো ধর্ম ও দল নেই। এরা বিভিন্ন সময়ে বিভিন্ন দলীয় পরিচয় দিয়ে কোনো নির্দিষ্ট ধর্মের অনুসারীদের ওপর হামলা করে। বুধবার ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে বৌদ্ধ সম্প্রদায়ের সাথে এক বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। বৌদ্ধ সম্প্রদায়ের যে কোনো সমস্যা আওয়ামী লীগকে জানানোর আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘আমরা সবসময় আপনাদের পাশে আছি। দুর্বৃত্তদের কোন দল…
Read Moreময়মনসিংহে গৃহবধূকে ধর্ষণ
ময়মনসিংহ, ৫ অক্টোবর : ময়মনসিংহের গফরগাঁও উপজেলার সদর ইউনিয়নে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাঁর স্বামীর চাচাতো ভাইকে একমাত্র আসামি করে একটি মামলা করা হয়েছে। বুধবার রাতে ওই নারীর অভিযোগের ভিত্তিতে গফরগাঁও থানায় মামলাটি নথিভুক্ত করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা গফরগাঁও থানার উপপরিদর্শক (এসআই) সুমন মিয়া জানান, পরীক্ষার জন্য বৃহস্পতিবার সকালে ওই নারীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হবে। আসামিকে এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি। ওই গৃহবধূর লিখিত অভিযোগ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, তাঁর স্বামী গফরগাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ও আওয়ামী লীগের…
Read Moreরোহিঙ্গাদের সহায়তায় ১১৯.৭৭ মিলিয়ন ডলার তহবিলের আবেদন আইওএম’র
ঢাকা, ৫ অক্টোবর : ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) অর্থাৎ আন্তর্জাতিক অভিবাসন সংস্থা কক্সবাজারের বিভিন্ন শরণার্থী শিবিরে আশ্রয়গ্রহণকারী নতুন করে আগত ৫ লাখেরও বেশি রোহিঙ্গা জনগণকে সাহায্যের প্রয়োজনে ১১৯.৭৭ মিলিয়ন মার্কিন ডলার প্রদানের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আবেদন জানিয়েছে। মিয়ানমারের উত্তরাঞ্চলীয় রাখাইন রাজ্যে ভয়াবহ সহিংসতার কারণে ২৫ আগস্ট থেকে লাখ লাখ রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়। যার ফলে প্রচন্ড মানবিক সংকট দেখা দেয়। আন্তর্জাতিক অভিবাসী সংস্থা (আইওএম) বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, প্রথম দিকে আগত রোহিঙ্গাদের অধিকাংশই পালিয়ে আসার সময় শূন্যহাতে বা সামান্য কিছু নিয়ে এসেছে। এমন সংখ্যা তিন লাখেরও…
Read Moreসাবেক সেনা সদস্যকে কুপিয়ে হত্যা
হবিগঞ্জ, ৫ অক্টোবর : হবিগঞ্জের বাহুবল উপজেলার সাবেক সেনা সদস্য সাজিদুর রহমান টেনু মিয়াকে (৫০) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের আদিত্যপুর নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত সাবেক সেনা সদস্য সাজিদুর রহমান টেনু মিয়া উপজেলার পুটিজুরী ইউনিয়নের আব্দাকামাল গ্রামের আপ্তাব মিয়ার ছেলে। জানা যায়, বৃহস্পতিবার সকাল ৭টার দিকে ব্যক্তিগত মামলায় হবিগঞ্জ কোর্টে হাজিরা দিতে অটোরিকশায় হবিগঞ্জ যাচ্ছিলেন সাজিদুর রহমান টেনু মিয়া। পথে সকাল ৮টায় উপজেলার আদিত্যপুর নামক স্থানে পৌঁছালে একটি মাইক্রোবাস ওই অটোরিকশার গতিরোধ করে। পরে অটো থেকে সাবেক সেনা সদস্যকে নামিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হাত-পা…
Read Moreসীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
কুড়িগ্রাম, ৫ অক্টোবর : কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার বলদিয়া সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। নিহত জাহাঙ্গীর হোসেন (৩২) বলদিয়া ইউনিয়নের মংলারকুটি গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে। বুধবার বিকালে বলদিয়া সীমান্তে তোরশা নদীতে মাছ ধরার সময় বিএসএফের গুলিতে তার মৃত্যু হয় বলে কুড়িগ্রাম-৪৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আউয়াল উদ্দিন আহমেদ জানান। বিজিবি কর্মকর্তা জানান, বিকাল সাড়ে ৫টার দিকে গুলিবিদ্ধ জাহাঙ্গীরকে স্থানীয়রা উদ্ধার করে ভুরুঙ্গামারী হাসপাতালে ভর্তি করে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরিস্থিতি জানতে তিনি ঘটনাস্থলে অবস্থান করছেন এবং সীমান্তে টহল জোরদার করা হয়েছে বলে জানান তিনি।…
Read More