মানিকগঞ্জের সাটুরিয়ায় আরাফাত রহমান (৪০) নামে এক রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে তাকে আটক করা হয়।
জানা যায়, বৃহস্পতিবার সকালে উপজেলার শেখরিনগর এলাকার তিন রাস্তার মোড়ে তিনি ঘুরাঘুরি করছিলেন। এরপর জিজ্ঞাসাবাদে তাকে সন্দেহ হলে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পরে পুলিশ সেখানে গিয়ে তাকে আটক করে থানা নিয়ে আসে।
সাটুরিয়া থানার ওসি আমিনুর রহমান জানান, আটক হওয়া ব্যক্তি রোহিঙ্গা শরণার্থী বলে ধারণা করা হচ্ছে। তবে আইনি প্রক্রিয়া শেষে তাকে টেকনাফের রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে পাঠিয়ে দেয়া হবে।
