কেন্দ্রীয় ১৪ দলের সভা বৃহস্পতিবার

কেন্দ্রীয় ১৪ দলের এক সভা আগামীকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার এ কথা জানানো হয়।

সভায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন। বাসস

Related posts

Leave a Comment