স্কুলছাত্রীকে বিবস্ত্র করে ভিডিও, ভয় দেখিয়ে গণধর্ষণ!

গাজীপুরের কালীগঞ্জে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে জোরপূর্বক তুলে নিয়ে বিবস্ত্র করে সেই দৃশ্য মোবাইল ফোনে ভিডিও করা হয়। পরে ওই ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ার ভয় দেখিয়ে দুর্বৃত্তরা তাকে দু’দফা দল বেঁধে ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে। উপজেলার বক্তারপুর ইউনিয়নের ফুলদী গ্রামের দাসপাড়া এলাকায় ঘটনাটি ঘটে। গত শুক্রবার ভিকটিমের মা বাদী হয়ে এ ঘটনায় কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পরে সেটি মামলা হিসাবে নথিভুক্ত করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন থানার উপ-পরিদর্শক মো. আব্দুল হালিম। অভিযোগে বলা হয়, গত মাসের ১৬ তারিখে স্কুল ছুটির পর বিকাল সাড়ে ৪টার দিকে বাড়ি…

Read More

সাতক্ষীরায় শ্বাসরোধ স্ত্রীকে হত্যা, স্বামী আটক

সাতক্ষীরার কুখরালীতে জুলি খাতুন (২৪) নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা করেছে পাষণ্ড স্বামী। এ ঘটনায় পুলিশ স্বামী আবুদর রাজ্জাককে আটক করেছে। রবিবার ভোর রাতে সদর উপজেলার পারকুখরালি গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় আহমেদ আলি জানান, যৌতুকের দাবীতে রাজ্জাক তার স্ত্রীকে প্রায়ই মারধর করতো। এরই জের ধরে রবিবার ভোর রাতে পাষণ্ড স্বামী তার ঘরের ভিতরে সাউন্ড বক্স জোরে বাজিয়ে তার স্ত্রীকে ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। এর পর সে প্রচার দেয় তার স্ত্রীর স্ট্রোক করেছে। এলাকাবাসীর এ সময় সন্দেহ হলে তারা পুলিশে খবর দেয়। পরে পুলিশ গৃহবধূর লাশ উদ্ধার…

Read More

৭ মাসের মধ্যে ভাঙতেই হবে বিজিএমইএ ভবন

হাতিরঝিলে অবৈধভাবে গড়ে ওঠা বহুতল বিজিএমইএ ভবন সাত মাসের মধ্যে ভাঙার নির্দেশ দিয়েছে সুপ্রিমকোর্টের আপিল বিভাগ। আদালত বলেছেন, শেষবারের মতো সময় দেয়া হলো। আর কোনো সময় দেয়া হবেনা। এই সময়ের মধ্যে ভবন অপসারণ করতে হবে। আদালতের আদেশ মেনে চলতে হবে। রবিবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আব্দুল ওয়াহাব মিঞার নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চ এ নির্দেশ দেন। এর আগে বিজিএমইএ’র আইনজীবী অ্যাডভোকেট কামরুল হক সিদ্দিকী এক বছর সময় চেয়ে আদালতে আবেদন জানান। তিনি বলেন, সরকার বিজিএমইএ’কে জমি দিয়েছে। আমরা জমির মূল্য পরিশোধ করেছি। এখন অবকাঠামো নির্মাণ করবো। এজন্য সময় প্রয়োজন।…

Read More

চাঁদার দাবিতে স্কুলশিক্ষককে গাছে বেঁধে নির্যাতন

নড়াইলের লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের জেলেপাড়ায় এক স্কুল শিক্ষককে ৫ লাখ টাকা চাঁদার দাবিতে গাছে বেঁধে বেধড়ক মারপিট করেছে সন্ত্রাসীরা। এ সময় নগদ ৫০ হাজার টাকা এবং বাকি সাড়ে ৪ লাখ টাকার চেক ও এক শত টাকার স্ট্যাম্পে স্বাক্ষর দিয়ে মুক্তি পেয়েছেন ওই শিক্ষক। সন্ত্রাসীরা বিষয়টি থানা পুলিশ বা লোক জানাজানি করলে পরিবারের সদস্যদের হত্যা ও দেশছাড়া করার হুমকি প্রদান করেছে বলেও অভিযোগ পাওয়া গেছে। সন্ত্রাসীদের হুমকিতে আহত শিক্ষক চিকিত্সা নেওয়ার জন্য হাসপাতালে যেতে অথবা মামলা করতে এমনকি বিষয়টি কাউকে জানাতেও সাহস পাননি। সাংবাদিকরা বিষয়টি জানার পর তা পুলিশ প্রশাসনকে…

Read More

নায়ক জসিমের ১৯তম মৃত্যুবার্ষিকী আজ

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক জসিম, আজ এই প্রখ্যাত অভিনেতার ১৯তম মৃত্যুবার্ষিকী। পুরো নাম আবদুল খায়ের জসিম উদ্দিন। ১৯৯৮ সালের ৮ অক্টোবর মস্তিষ্কে রক্তক্ষরণে মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুর আগ পর্যন্ত তিনি দাপটের সঙ্গে অভিনয় করে গেছেন। ঢালিউডের প্রথম অ্যাকশন হিরোর খেতাবটা অনেকে তাকেই দিতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। জসিম শুধু অভিনেতাই ছিলেন না, ছিলেন প্রযোজক, ফাইট ডিরেক্টর ও মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধজয়ের এক সফল নায়ক। মেজর হায়দারের নেতৃত্বে দুই নম্বর সেক্টরে রণাঙ্গনে অংশ নিয়ে বিজয় নিয়ে ফিরে আসেন তিনি। এরপর নেমে পড়েন জীবনযুদ্ধে। ১৯৭৩ সালে দেওয়ান নজরুল পরিচালিত ‘দোস্ত…

Read More

সরকারের সহায়ক শক্তি হিসেবে কাজ করছে জাপা’

জাতীয় পার্টির (জাপা) ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলা বলেছেন, বিরোধিতার জন্যই বিরোধিতা করার রাজনীতিতে জাপা বিশ্বাসী নয়। জাপা একদিকে গত সাড়ে তিন বছরেরও বেশি সময় ধরে সংসদে কার্যকর বিরোধী দল হিসেবে দায়িত্ব পালন করছে, আবার সরকারের অংশিদার হিসেবে সরকারের উন্নয়ন কাজেও সার্বিক সহযোগিতা করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নে কাজ করছেন। জাপা সরকারের সহায়ক শক্তি হিসেবে কাজ করে যাচ্ছে। শনিবার রাজধানীর শ্যামপুরে শ্যামপুর-কদমতলি থানা জাপার বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। বাবলা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন বিশ্ব মানবতার বাতিঘর। তিনি বিশ্বের নির্যাতিত নিপীড়িত গণমানুষের…

Read More

নীলক্ষেতে ৭ কলেজ শিক্ষার্থীদের রাস্তা অবরোধ

ঢাকা, ৮ অক্টোবর : পরীক্ষার ফল প্রকাশের দাবিতে রাজধানীর নীলক্ষেত রাস্তা অবরোধ করছে ঢাবির অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা। রবিবার সকাল ৯টা থেকে রাস্তা অবরোধ শুরু করে তারা। এর আগে গত বৃহস্পতিবার সকালে একই দাবিতে অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করতে এলে বাধার মুখে পড়েন। সেসময় এ আন্দোলন কর্মসূচির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. এ এম আমজাদ।

Read More

শাহজালালে ৭ কেজি স্বর্ণ জব্দ

ঢাকা, ৮ অক্টোবর : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে সাত কেজি স্বর্ণ জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। শনিবার রাত সাড়ে ১১টার দিকে বিমানবন্দরের এয়ার ফ্রেইড এলাকা থেকে কাপড়ের রোলের ভেতর থেকে স্বর্ণের চালানটি জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। শুল্ক গোয়েন্দা জানিয়েছে, একটি কাপড় আমদানিকারক প্রতিষ্ঠান এই স্বর্ণ চোরাচালানে জড়িত। তবে তদন্তের স্বার্থে কারও নাম প্রকাশ করা হচ্ছে না। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক কাজী মোহাম্মদ জিয়া উদ্দিন বলেন, রাত পৌনে ১০টার দিকে সিঙ্গাপুর এয়ারলাইনসের এসকিউ-৪৪৬ নম্বর ফ্লাইটে করে স্বর্ণের চালানটি…

Read More

আফগানিস্তানে বিমান হামলায় ১৭ বিদ্রোহী নিহত

ঢাকা, ৮অক্টোবর : আফগান সরকারের বিমান হামলায় দেশটির দক্ষিণাঞ্চলীয় প্রদেশ উরুজগানে ১৭ বিদ্রোহী নিহত ও অপর ১০ জন আহত হয়েছে। শনিবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় সিনহুয়া’র এক খবরে এ তথ্য জানিয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, আফগান সরকারের বিমান বাহিনী উরুজগান প্রদেশের বারাকজাই অঞ্চলের চোরা জেলার বিদ্রোহীদের গোপন আস্তানায় হামলা চালায়। এসময় ১৭ বিদ্রোহী নিহত ও ১০ জন আহত হয়। গোলযোগপূর্ণ এই প্রদেশে হামলার সময় বিমান সেনারা বিদ্রোহীদের বিপুল পরিমাণ অস্ত্র-শস্ত্র ও গোলাবারুদ ধ্বংস করেছে। আফগান সরকারের বিরুদ্ধে লড়াইরত তালেবান জঙ্গিরা এ ব্যাপারে কোন মন্তব্য করেনি। গত সপ্তাহে জঙ্গিরা একই…

Read More

ব্রাহ্মণবাড়িয়ার বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৪

ঢাকা, ৮ অক্টোবর : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত ও তিনজন আহত হয়েছেন। রবিবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কে সরাইল উপজেলার বিশ্বরোড মালিহাতায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- বাসের হেলপার মুমিন মিয়া (৩৮) ও যাত্রী সৈয়দ হোসেন (৫৫), পারভীন (৩০) ও তার শিশু পুত্র নুরুন্নবী (৩ মাস)। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল বিশ্বরোড খাটিহাতা হাইওয়ে থানার এসআই আব্দুল কাদের জানান, হবিগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী অগ্রদূত পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও সিলেটগামী মালবাহী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন ও হাসপাতালে নেয়ার পথে একজন এবং ব্রাহ্মণবাড়িযা সদর হাসপাতালে নেয়ার পর আরও…

Read More