নীলক্ষেতে ৭ কলেজ শিক্ষার্থীদের রাস্তা অবরোধ

mecilঢাকা, ৮ অক্টোবর : পরীক্ষার ফল প্রকাশের দাবিতে রাজধানীর নীলক্ষেত রাস্তা অবরোধ করছে ঢাবির অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা। রবিবার সকাল ৯টা থেকে রাস্তা অবরোধ শুরু করে তারা।

এর আগে গত বৃহস্পতিবার সকালে একই দাবিতে অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করতে এলে বাধার মুখে পড়েন। সেসময় এ আন্দোলন কর্মসূচির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. এ এম আমজাদ।

Related posts

Leave a Comment