অস্ত্র প্রদর্শন করলেই জব্দ

nasik1ডেস্ক রিপোর্ট: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচন চলাকালীন সব ধরণের অস্ত্র বহন নিষিদ্ধ করা হলেও জমা নেওয়া হয়নি কোন বৈধ অস্ত্র। তবে অস্ত্র প্রদর্শন না করতে নির্দেশনা দেয়া হয়েছে। অস্ত্র প্রদর্শন করলেই তা জব্দ করা হবে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে রিটার্নিং অফিসার নুরুজ্জামান তালুকদার। বুধবার দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি বলেন, বৈধ অস্ত্র জমা নেয়া হয়নি; তবে নির্বাচনকালীন বৈধ অস্ত্র প্রদর্শন করা যাবে না। অস্ত্র প্রদর্শন করলেই তা জব্দ করা হবে। এছাড়া অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান চলছে এবং অব্যাহত থাকবে। রিটার্নিং অফিসার জানান, নির্বাচনী অাচরণবিধি লঙ্ঘন করায় ২৫ জনকে জরিমানা করা হয়েছে। ১৫ জনকে সতর্ক করা হয়েছে। আর তিন প্রার্থীর কাছ থেকে মুচলেকা নেয়া হয়েছে।

 

 

 

মিতু/বিবি নিউজ/৬৫৫

Related posts

Leave a Comment