ওয়াশিংটন, ২ অক্টোবর: প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সবচেয়ে বড় অবকাঠামো পদ্মা সেতুর ওপর প্রথম স্প্যান বসানোর খবরে উচ্ছ্বসিত হয়েছেন। রোববার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের রিটজ কার্লটন হোটেলে আওয়ামী লীগের নেতা কর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, ‘হ্যাঁ, আমরা প্রমাণ করেছি, আমরাও করতে পারি’ … ‘আমি খুব খুশি’। এসময় আবেগতাড়িত হয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা, বাঙ্গালি জাতি যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। আমরা যা চাই, তাই করতে পারি, যদি আমরা সৎ ও সংকল্পবদ্ধ থাকি।’ বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি বলেন, গলব্লাডার অপারেশনের পর চিকিৎসকরা তাঁকে সম্পূর্ণ বিশ্রাম নেয়ার…
Read MoreDay: October 2, 2017
পূর্বাচলে ৮০ হাজার ফ্ল্যাট নির্মাণ করা হবে : গৃহায়ণ মন্ত্রী
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেছেন, এসডিজি বাস্তবায়নে ২০২১ সালের মধ্যে বস্তিবাসী ও নিম্ন আয়ের মানুষসহ সকলের জন্য পূর্বাচল আবাসিক এলাকায় ৮০ হাজার ফ্ল্যাট নির্মাণ করা হবে। এজন্য সরকারের পক্ষ থেকে ব্যাংকগুলোর মাধ্যমে কম সূদে ঋণ দেয়া পদক্ষেপ নিতে হবে। আজ সোমবার সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ববসতি দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি। ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, সরকার টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীর জন্য শক্ত ও মজবুত বাড়ি নির্মাণ করবে। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ভূমির…
Read Moreদীর্ঘদিন পর ফের উপস্থাপনায় নুসরাত ফারিয়া
নুসরাত ফারিয়া। মূলত উপস্থাপনার মাধ্যমে খ্যাতি অর্জন করেন এই লাস্যময়ী। কিন্তু রুপালি পর্দায় যোগ দিতেই যেন উপস্থাপনা থেকে একেবারে হারিয়ে যান তিনি। দীর্ঘদিন ক্যারিয়ারের শুরুর এই প্লাটফর্মে দেখা যায়নি তাকে। অবশেষে আবারও উপস্থাপনায় ফিরছেন হালের আলোচিত এই অভিনেত্রী। চলচ্চিত্র শিল্পী ও কলাকুশলীদের নিয়ে চলচ্চিত্র শিল্পীদের নতুন একটি সংগঠন আত্মপ্রকাশ করতে যাচ্ছে আগামীকাল। নাম ‘বাংলাদেশ চলচ্চিত্র ফোরাম’। সোমবার রাজধানীর ঢাকা ক্লাবে জমকালো এক অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই সংগঠনের যাত্রা শুরু হবে। আর এই অনুষ্ঠানের মাধ্যমে দীর্ঘদিন পর আবারও উপস্থাপনায় দেখা যাবে নুসরাত ফারিয়াকে। অনুষ্ঠানে হালের জনপ্রিয় এই নায়িকার সঙ্গে অনুষ্ঠানটি পরিচালনা…
Read Moreরোহিঙ্গা ইস্যুতে বৈঠকে বাংলাদেশ-মিয়ানমার
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বৈঠকে বসেছেন মিয়ানমারের স্টেট কাউন্সেলর অং সান সু চির দফতরের মন্ত্রী কিও তিন্ত সোয়ে। আজ সোমবার বেলা ১১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এই বৈঠক শুরু হয়েছে। বৈঠকে বাংলাদেশের পক্ষে আরো উপস্থিত আছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সচিব কামাল আবদুল নাসের চৌধুরী, পররাষ্ট্রসচিব শহিদুল হক, বিজিবি ডিজি আবুল হোসেন ও সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। এর আগে রবিবার রাতে ঢাকায় আসেন অং সান সু চির দফতরের মন্ত্রী কিও তিন্ত সোয়ে। রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর সহিংসতার পর সেখানকার পাঁচ লাখের বেশি রোহিঙ্গা প্রাণ বাঁচাতে বাংলাদেশে…
Read Moreশক্তিশালী পুঁজিবাজার গড়ে তোলার আহবান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
ঢাকা, ২ অক্টোবর : দেশের অর্থনীতির বিকাশে একটি শক্তিশালী পুঁজিবাজার গড়ে তোলার আহবান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবুদল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই লক্ষ্যে বর্তমান সরকার ব্যাপক কার্যক্রম গ্রহণ করেছে উল্লেখ করে তারা বলেন, একটি শক্তিশালী পুঁজিবাজারই হচ্ছে উন্নত অর্থনীতি গড়ে তোলার অন্যতম হাতিয়ার। বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ ২০১৭ উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবুদল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার এই পৃথক বাণীতে এই আহবান জানান। বিনিয়োগকারীদের শিক্ষা ও সুরক্ষা প্রদানের লক্ষ্যে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের উদ্যোগে দেশে প্রথমবারের মতো ২-৮ অক্টোবর ‘‘বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ’’ পালন করা হবে। ইন্টারন্যাশনাল অরগানাইজেশন অব…
Read Moreকাল থেকে সুপ্রিমকোর্টে নিয়মিত বিচারিক কার্যক্রম শুরু
ঢাকা, ২ অক্টোবর : সাপ্তাহিক ছুটি, বাংলাদেশ সরকারের ঘোষিত ছুটি এবং কোর্টের অবকাশের কারণে দীর্ঘ ৩৯ দিন পর আগামীকাল মঙ্গলবার ৩ অক্টোবর থেকে সুপ্রিমকোর্টে নিয়মিত বিচার কার্যক্রম শুরু হবে। গত ২৫ আগস্ট থেকে ২ অক্টোবর পর্যন্ত সুপ্রিমকোর্টের হাইকোর্ট ও আপিল বিভাগে নিয়মিত বিচার কার্যক্রম বন্ধ ছিল। তবে এ সময়ে জরুরি মামলা সংক্রান্ত শুনানি ও নিস্পত্তির জন্য অবকাশকালীন বেঞ্চে বিচারিক কার্যক্রম পরিচালিত হয়। মঙ্গলবার থেকে যথারীতি খুলবে সুপ্রিমকোর্ট। সর্বোচ্চ আদালতে নিয়মিত বিচার কার্যক্রম শুরু হবে। দীর্ঘ অবকাশে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা সুনির্দিষ্ট বিচারিক এখতিয়ার ও দিন নির্ধারণ করে দিয়ে হাইকোর্ট…
Read Moreশ্রমিক নেতা জসিমউদ্দিন মণ্ডল আর নেই
উত্তারাঞ্চলের শ্রমিক নেতা ও কমিউনিস্ট পার্টির উপদেষ্টা মুক্তিযুদ্ধের সংগঠক কমরেড জসিমউদ্দিন মণ্ডল মারা গেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। আজ সোমবার সকাল ৬টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বার্ধক্যজনিত অসুস্থতায় তাকে ৩০ সেপ্টেম্বর ঢাকার হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। মৃত্যকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর। ১৯২২ সালে অবিভক্ত ভারতের নদীয়া জেলার কালিদাসপুর গ্রামে তিনি জন্ম গ্রহণ করেন। কিশোর বয়স থেকে জীবন-সংগ্রাম শুরু করেন। ১৯৩৯ সালে তিনি রেল ইঞ্জিনে কয়লা ফেলার শ্রমিক হিসেবে কর্মজীবন শুরু করেন। এ থেকে শ্রমিক শোষণের চিত্র দেখে তিনি প্রতিবাদী হয়ে ওঠেন। একদিকে দারিদ্রতা অন্যদিকে…
Read Moreলাস ভেগাসে হোটেলে বন্দুকধারীর হামলা
যুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্যের লাস ভেগাস শহরের একটি হোটেলে হামলা চালিয়েছে এক বন্দুকধারী। মান্দালয় বে নামের ওই হোটেল ক্যাসিনোর কাছে এখনো ওই বন্দুকধারী লুকিয়ে আছে বলে জানাচ্ছে পুলিশ। এ ঘটনায় সেখানে ব্যাপক আতঙ্ক বিরাজ করছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে জানা গেছে, এরইমধ্যে ঘটনাস্থলের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ওই ভিডিওতে লোকজনকে ছুটোছুটি করতে দেখা গেছে। কয়েকটি ভিডিও ক্লিপে গুলির শব্দও শোনা গেছে। লোকজনকে ওই এলাকা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে পুলিশ। বেশ কয়েকজনের প্রাণহানির খবরও পাওয়া গেছে বলে জানিয়েছে রুট নাইনটি ওয়ান হারভেস্ট সংগীত উৎসবে এসব প্রাণহানি হয়েছে বলে আশঙ্কা…
Read Moreরংপুরে ট্রাক-পিকআপ ভ্যান সংঘর্ষ, নিহত ৩
রংপুরের মিঠাপুকুরে ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ৪ জন আহত হয়েছে বলে জানা গেছে। সোমবার সকালে ঢাকা-রংপুর মহাসড়কের জায়গীরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিস্তারিত আসছে…
Read Moreসালমান-ক্যাটরিনা যে সিদ্ধান্তে এখন একমত
সালমান খান ও ক্যাটরিনা কাইফকে পর্দায় আবারও দেখা যাবে ‘এক থা টাইগার’র সিক্যুয়েল ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবিতে। আর তাই তাদের দু’জনের মধ্যে সম্পর্ক বেশ ভালোই যাচ্ছে। এই সুযোগে সালমানকে বিভিন্ন পরামর্শও দিচ্ছেন ক্যাটরিনা কাইফ। সালমানকে উদ্দেশ্য করে ক্যাটরিনা বলেন, ‘টাইগার জিন্দা হ্যায় ছবির প্রচারণা হতে হবে জোরদার। টিউবলাইট’র মতো ঢিলেঢালা হওয়া চলবে না। যদি ঠিকমতো প্রচারণা চালানো হয় তাহলে এটা সমসাময়িক সময়ের সবচাইতে ব্যবসাসফল ছবিগুলোর একটি হতে পারে।’ ক্যাটরিনা সালমানকে বলেন, ছবির প্রচারণার কোনো ত্রুটি রাখতে চান না তিনি। এছাড়া তিনি বলেছেন, প্রচারণার জন্য আপাতত কোনো কাজ হাতে না নিয়ে…
Read More