সংসদে প্রতিনিধিত্বকারী দলগুলোর সমন্বয়ে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের প্রস্তাব করেছে জাতীয় পার্টি (জাপা)। জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ পার্টির ২৫ সদস্যের প্রতিনিধি দল নিয়ে আজ নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সংলাপে অংশ নিয়ে বলেন, ‘বর্তমান সংসদে বিএনপির প্রতিনিধিত্ব না থাকায় তাদের অন্তবর্তীকালীন সরকারে থাকার কোনো সুযোগ নেই।’ হুসেইন মুহাম্মদ এরশাদ বলেন, দলীয় প্রধানের সুপারিশের ভিত্তিতে অন্তবর্তীকালীন সরকারের মন্ত্রিসভার সদস্য নিয়োগ করতে হবে এবং সংসদে প্রতিনিধিত্বকারী সকল দলের আনুপাতিক প্রতিনিধিদের সমন্বয়ে এই সরকার গঠন করতে হবে। রাজধানীর নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)…
Read MoreDay: October 9, 2017
শাকিবের বাড়িতে ‘পাংকু জামাই’ শেষ করলেন অপু
‘পাংকু জামাই’ ছবির শুটিং শেষ করলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। রোববার শাকিব খানের শুটিং হাউস জান্নাতে ছবির শেষ কিছু দৃশ্যের শুটিং করেন তিনি। এর আগে গত শনিবার এফডিসিতে আবদুল মান্নান পরিচালিত ছবিটির শুটিং করেন অপু। আবদুল মান্নান এনটিভি অনলাইনকে বলেন, “গত দুই দিন আমরা ‘পাংকু জামাই’ সিনেমার শুটিং করেছি। এতে অংশ নিয়েছেন অপু বিশ্বাস। শনিবার এফডিসিতে শুটিং করেছি। আর গতকাল রোববার শুটিং করেছি পুবাইলে অবস্থিত শাকিব খানের শুটিং হাউস জান্নাতে। এর মধ্য দিয়ে ছবির অপু বিশ্বাসের অংশের শুটিং শেষ হয়েছে।” ছবির আর কী কাজ বাকি আছে জানতে চাইলে মান্নান বলেন, ‘ছবির…
Read Moreনাফ নদীতে নৌকাডুবি, ১২ রোহিঙ্গার প্রাণহানি
কক্সবাজারের টেকনাফের নাফ নদীর শাহপরীর দ্বীপ চ্যানেলে নৌকাডুবির ঘটনায় ১০ শিশুসহ ১২ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ-বিজিবি ও কোস্টগার্ড। রবিবার রাত থেকে সোমবার সকাল আটটা পর্যন্ত মরদেহগুলো উদ্ধার করা হয়। টেকনাফ থানার ওসি মো. মাইন উদ্দিন খান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে রবিবার রাত ১০টার দিকে মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসার সময় রোহিঙ্গা বোঝাই নৌকাটি ডুবে যায়। পরে রাত একটার দিকে দুইজনের মরদেহ ও আটজনকে জীবিত উদ্ধার করা হয়। জীবিত উদ্ধার হওয়া এক রোহিঙ্গা বলেন, মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতন থেকে বাঁচতে তারা ২৮ জন একটি নৌকায় করে বাংলাদেশে পালিয়ে আসছিলেন। নাফ…
Read Moreশহিদ দীপিকা রণবীর রসায়নে পদ্মাবতীর ধুন্ধুমার ট্রেলার
গুণী চলচ্চিত্রকার সঞ্জয় লীলা বানশালির নির্মিত ‘পদ্মাবতী’ নিয়ে চলচ্চিত্র সংশ্লিষ্ট সকলের আগ্রহের অন্ত নেই। বহুল প্রতীক্ষিত পদ্মাবতী শুরু থেকে নানা কারণে আলোচনায়। সম্প্রতি প্রকাশিত হয় দীপিকা পাড়ুকোন, শহিদ কাপুর ও রণবীর সিংয়ের ফার্ষ্টলুক। আজ প্রকাশিত সিনেমাটির অফিসিয়াল ট্রেলার। ছবিটির মূল বাজেট ১০০ কোটি টাকা। বানসালির আগের সিনেমাগুলোর মতো এবারো তার দক্ষতার প্রমাণ মিললো ট্রেলারে। ট্রেলারে দীপিকা-শহিদকে রোমান্টিক দৃশ্যে দেখা গেছে। এছাড়া শহিদের সংলাপে রাজপুতদের দৃঢ় মনোভাবকে ফুটিয়ে তুলেছেন তিনি। নেতিবাচক চরিত্রে রণবীর সিংয়ের উপস্থিতি দর্শকের মধ্যে সিনেমাটি নিয়ে আগ্রহ আরো বাড়িয়ে দিয়েছে। সিনেমাটিতে রানি পদ্মাবতী চরিত্রে অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন।…
Read More‘মিয়ানমার সরকারকেই রোহিঙ্গা সংকট সমাধান করতে
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মিয়ানমার সরকারের সৃষ্ট রোহিঙ্গা সংকট সে দেশের সরকারকেই সমাধান করতে হবে। আজ সোমবার চট্টগ্রামের পতেঙ্গায় কর্ণফুলী টানেল নির্মাণকাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, মিয়ানমার সরকার রোহিঙ্গা সংকট তৈরি করেছে। আর এ সংকটকের সমাধানও সে দেশের সরকারকেই করতে হবে। তিনি বলেন, বাংলাদেশে আশ্রয় গ্রহণকারী রোহিঙ্গা নাগরিকদের নিজ দেশে ফিরিয়ে নিতে সে দেশের মন্ত্রী ঢাকা সফরকালে যে প্রতিশ্রুতি দিয়েছে তা বাস্তবায়নে আন্তর্জাতিক সম্প্রদায়কে জোরালো ভূমিকা পালন করতে হবে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদের বলেন, জি-টু-জি পদ্ধতিতে নির্মাণাধীন…
Read Moreখালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
কুমিল্লার আদালতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ৪৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি জেলার চৌদ্দগ্রাম উপজেলার জগমোহনপুর এলাকায় একটি নৈশকোচে পেট্রোল বোমা হামলায় ৮ যাত্রী নিহত ও বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় সোমবার দুপুরে জেলা ও দায়রা জজ বেগম জেসমিন আরা এ আদেশ দেন। আদালত সূত্রে জানা যায়, বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের লাগাতার অবরোধ চলাকালে ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি ভোরে চৌদ্দগ্রামের জগমোহনপুর এলাকায় একটি বাসে পেট্রোল বোমা ছুঁড়ে মারে দুর্বৃত্তরা। এতে বাসের ৮ ঘুমন্ত যাত্রী দগ্ধ হয়ে মারা যান, আহত হন ২০ জন। পরে…
Read Moreসীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
কুষ্টিয়া, ৯ অক্টোবর : কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিএসএফের গুলিতে বুলবুল হোসেন (২৪) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। নিহত বুলবুল হোসেন উপজেলার প্রাগপুর ইউনিয়নের জামালপুর গ্রামের মুবারক হোসেনের ছেলে। সোমবার ভোর ৪টার দিকে উপজেলার মথুরাপুর কোহিনুর ক্লিনিকের সামনে থেকে তার গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে পুলিশ। বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, রবিবার রাত ২টার দিকে বুলবুল হোসেনের নেতৃত্বে ৭-৮ মাদক পাচারকারী অবৈধভাবে ভারতে প্রবেশ করে। পরে মাদক নিয়ে বাংলাদেশে ফেরার সময় ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার হোগলবাড়িয়া থানার নাসিরাপাড়া বিএসএফ ক্যাম্পের টহল দলের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে বুলবুল হোসেন…
Read Moreইয়াবাসহ এসআই গ্রেফতার
চট্টগ্রাম, ৯ অক্টোবর : চট্টগ্রাম নগরের আগ্রাবাদ পাঠানটুলি এলাকা থেকে পুলিশের এক উপ-পরিদর্শকসহ (এসআই) তিনজকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)। তাদের কাছ থেকে চার হাজার ইয়াবা পাওয়া গেছে বলে দাবি র্যাবের। শনিবার দুপুরে ওই তিনজনকে গ্রেফতার করা হলে রাত ১২টায় তাদের বিরুদ্ধে মামলা করে থানায় হস্তান্তর করা হয়। রবিবার আদালতে হাজির করা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গ্রেফতার তিনজন হলেন- পুলিশের উপ-পরিদর্শক আফাজ উল্লাহ (৪২), খোরশেদ আলম (২৮), শহীদ উল্লাহ (৩৬)। তিনজনই কুমিল্লা জেলার বাসিন্দা। আফাজ উল্লাহ নগরের হালিশহর থানায় কর্মরত ছিলেন বলে জানিয়েছেন থানাটির ভারপ্রাপ্ত কর্মকর্তা…
Read Moreপেনশন প্রক্রিয়া আরও সহজ করার উদ্যোগ নেয়া হয়েছে : জনপ্রশাসন প্রতিমন্ত্রী
ঢাকা, ৯ অক্টোবর : জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক বলেছেন, অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের সুবিধার্থে পেনশন প্রক্রিয়াকে আরও সহজ করার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আজ রাজধানীর ধানমন্ডির অবসর ভবনে বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি আয়োজিত আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০১৭-এর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি মোঃ মাহে আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোঃ মোজাম্মেল হক খান। দেশে এখন অল্প খরচে উন্নত চিকিৎসা সুবিধা পাওয়া যাচ্ছে উল্লেখ করে জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, ‘বর্তমানে বাংলাদেশের একজন মানুষের গড় আয়ু…
Read Moreযশোরে ঘিরে রাখা বাড়ি থেকে তিন শিশুসহ খাদিজা’র আত্মসমর্পণ
যশোর, ৯ অক্টোবর: জেলা শহরের ঘোপ এলাকায় ঘিরে রাখা বাড়ি থেকে তিন শিশুসহ খাদিজা আত্মসমর্পণ করেছেন। যশোর জেলা পুলিশ সুপার (এসপি) মো: আনিসুর রহমান বাসস’কে জানান, সোয়াতের আহবানে সাড়া দিয়ে আজ বিকেল সোয়া তিনটার দিকে খাদিজা আত্মসমর্পণ করেন। এরপর পরই খাদিজা ও তার তিন সন্তানকে একটি মাইক্রোবাসে করে পুলিশ তুলে নিয়ে গেছে । খাদিজা আত্মসমর্পণের পর বোমা নিষ্ক্রিয়কারি ইউনিটের সদস্যরা ওই বাড়ির ভেতরে তল্লাশী চালায়। এর আগে বেলা পৌনে তিনটার দিকে খাদিজার বাবা-মাকে পাবনা থেকে শহরের ঘোপ নওয়াপাড়া রোডের ঘিরে রাখা বাড়িটির সামনে আনা হয়। পুলিশ সুপার আনিসুর রহমান জানান,…
Read More