নাফ নদীতে নৌকাডুবি, ১২ রোহিঙ্গার প্রাণহানি

nowka dubiকক্সবাজারের টেকনাফের নাফ নদীর শাহপরীর দ্বীপ চ্যানেলে নৌকাডুবির ঘটনায় ১০ শিশুসহ ১২ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ-বিজিবি ও কোস্টগার্ড। রবিবার রাত থেকে সোমবার সকাল আটটা পর্যন্ত মরদেহগুলো উদ্ধার করা হয়। টেকনাফ থানার ওসি মো. মাইন উদ্দিন খান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে রবিবার রাত ১০টার দিকে মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসার সময় রোহিঙ্গা বোঝাই নৌকাটি ডুবে যায়। পরে রাত একটার দিকে দুইজনের মরদেহ ও আটজনকে জীবিত উদ্ধার করা হয়।

জীবিত উদ্ধার হওয়া এক রোহিঙ্গা বলেন, মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতন থেকে বাঁচতে তারা ২৮ জন একটি নৌকায় করে বাংলাদেশে পালিয়ে আসছিলেন। নাফ নদীর ঘোটার চলে তাদের নৌকাটি হঠাত্ ডুবে যায়। তাদের চিত্কারে বিজিবির টহল দল বিষয়টি জানতে পেরে উদ্ধার অভিযান শুরু করে। সারারাত শাহপরীরদীপ ও সাবরাং এলাকায় স্থানীয় লোকজনের সহায়তায় আইনপ্রয়োগকারী সংস্থা নিখোঁজদের উদ্ধার করতে চেষ্টা চালায়। কিন্তু নিখোঁজের অনেককে আর জীবিত উদ্ধার করা সম্ভব হচ্ছে না। নিখোঁজদের মাঝে সাগরের তীরে এ পর্যন্ত ১২ জনের মরদেহ উদ্ধার হয়েছে। এর মাঝে এক নারী ও একজন পরুষ রয়েছে বাকিরা শিশু।

Related posts

Leave a Comment