মূলত মিউজিক ভিডিওর মাধ্যমে ক্যারিয়ারের প্রথম দিকে আলোচনায় আসেন মডেল-অভিনেত্রী তানজীন তিশা। বেশ কিছু মিউজিক ভিডিও করলেও ইমরানের ‘বলতে বলতে চলতে চলতে’ গানটিতে মডেল হয়ে সর্বাধিক সফলতা পান তিনি। এরপর হাবিব ওয়াহিদের ‘বেপরোয়া মন’ গানেও মডেল হিসেবে কাজ করেন তিশা। মিউজিক ভিডিওর বাইরে নাটকেও বেশ কদর রয়েছে এ পর্দাকন্যার। তবে কাজের চাইতে চলতি বছর বেশি আলোচনায় তিনি থেকেছেন সংগীত তারকা হাবিব ওয়াহিদের সঙ্গে সম্পর্ক নিয়ে। হাবিব ও তানজীন তিশার প্রেমের সম্পর্ক নিয়ে ধারাবাহিকভাবে সংবাদ মাধ্যমগুলোও খবর প্রকাশ করে। তবে খোঁজ নিয়ে জানা গেছে হাবিব ও তিশার মধ্যেকার সেই সম্পর্ক এখন…
Read MoreDay: October 1, 2017
সখীপুরে তিন বছরের শিশু অপহৃত
টাঙ্গাইলের সখীপুরে সিনহা নামের তিন বছরের এক মেয়েশিশু অপহরণের শিকার হয়েছে। শনিবার দুপুরে উপজেলার গজারিয়া ইউনিয়নের ইছাদিঘী আতিয়াপাড়া গ্রাম থেকে শিশুটি অপহৃত হয়। এ ঘটনায় শিশুটির চাচা রেজাউল করিম শনিবার রাতে সখীপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। শিশুটির পরিবার ও থানা সূত্রে জানা যায়, শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে বাড়িতে থাকা পোল্ট্রি মুরগী খামারের কর্মচারী আল আমীন হোসেন পাশের একটি দোকান থেকে ‘মজা’ কিনে দেওয়ার কথা বলে শিশুটিকে কোলে করে নিয়ে যায়। অনেক দেরিতেও শিশুটিকে নিয়ে বাড়িতে ফিরে না আসায় সকলের সন্দেহ হয়। শিশুটির চাচা রেজাউল করিম জানান, সিনহার বাবা…
Read Moreসিরিয়ার নিরাপদ জোনে বিমান হামলায় ২৮ জন নিহত
বৈরুত, ১ অক্টোবর : সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলে পরিকল্পিত একটি নিরাপদ জোনে বিমান হামলায় কমপক্ষে ২৮ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এ ঘটনা জিহাদীদের বিরুদ্ধে সামরিক বাহিনীর বিমান অভিযানকে ছায়াচ্ছন্ন করেছে। শনিবার পর্যবেক্ষণ সংস্থা এ কথা জানায়। মানবাধিকার বিষয়ক সিরীয় পর্যবেক্ষক সংস্থা জানায়, তুরস্ক সীমান্তবর্তী সিরিয়ার ইদলিব প্রদেশের আমানাজ শহরে রাতভর চালানো বিমান হামলায় এসব লোক নিহত হয়। এদের মধ্যে চার শিশু রয়েছে। যুক্তরাজ্য ভিত্তিক এ পর্যবেক্ষণ সংস্থা জানায়, সেখানে এ বিমান হামলা সিরিয়ার সরকারি বাহিনী না তাদের মিত্র দেশ রাশিয়ার সামরিক বাহিনী চালিয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
Read Moreসাভার গলফ ক্লাবে চার দিন ব্যাপী প্রথম ফিজ আপ কাপ গলফ টুর্নামেন্ট
সাভার গলফ ক্লাবে চার দিন ব্যাপী প্রথম ফিজ আপ কাপ গলফ টুর্নামেন্টের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। শনিবার গলফ ক্লাব মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সাভার সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের জেনারেল অফিসারস কমান্ডিং আকবার হোসেন। এ সময় গলফ খেলায় চ্যাস্পিয়ন হন শরীফ হোসেন খান। পুরুস্কার বিতরনী অনুষ্ঠানে এসময় বিষেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্লোব ফার্মাসিটিক্যাল গ্রুপের চেয়ারম্যান হারুন অর রশিদ। চার রাউন্ডের এই প্রতিযোগীতায় পেশাদার ও অ্যামোচারসহ মোট ৩০৬ জন দেশি ও বিেিদশী গলফার অংশগ্রহণ করেন। দিয়া ইসলাম / বিবি নিউজ…
Read Moreরোহিঙ্গাদের খাদ্য সহায়তা দিবে ডব্লিউএফপি
মিয়ানমার থেকে পালিয়ে আসা পাঁচ লাখ রোহিঙ্গা নাগরিককে খাদ্য সহায়তা দিবে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)। আজ শনিবার রাজধানীর একটি হোটেলে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী (মায়া) বীরবিক্রম, এর সঙ্গে ডব্লিউএফপি এর নির্বাহী পরিচালক ডেভিড বিসলে সাক্ষাতকালে একথা জানান। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. শাহ কামাল, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মো. রিয়াজ আহমেদ এসময় উপস্থিত ছিলেন। উভয়েই মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা নাগরিকদের বর্তমান পরিস্থিতি, খাদ্য সহায়তা, শিক্ষা, চিকিৎসা ইত্যাদি নিয়ে মতবিনিময় করেন। ডব্লিউএফপি শিশু ও গর্ভবতী মায়েদের আলাদা করে বিশেষ ধরনের পুষ্টিকর খাবার সরবরাহ করবে…
Read Moreবিশ্ব প্রবীণ দিবস আজ
১ অক্টোবর : বিশ্ব প্রবীণ দিবস। বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও এই দিবসটি পালন করা হচ্ছে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে। ১৯৯০ সালে জাতিসংঘ প্রতিবছর পহেলা অক্টোবর আন্তর্জাতিক দিবস পালনের সিদ্ধান্ত নেয়। প্রবীণদের সুরক্ষা এবং অধিকার নিশ্চিতের পাশাপাশি বার্ধক্যের বিষয়ে বিশ্বব্যাপী গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ১৯৯১ সাল থেকে এ দিবসটি পালন করা শুরু হয়। এবারে দিবসটির প্রতিপাদ্য হচ্ছে – ‘ভবিষ্যৎ অগ্রসরে : সমাজে প্রবীণদের দক্ষতা, অবদান এবং অংশগ্রহণ নিশ্চিত করুন’। প্রবীণ দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। দিবসটি উপলক্ষে বিভিন্ন সংগঠন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। বর্তমানে…
Read Moreটাঙ্গাইল থেকে ডেকে এনে ঢাকায় কিশোরীকে ধর্ষণ
ঢাকায় শাকিল নামে এক যুবকের সঙ্গে মোবাইল ফোনে পরিচয় ছিল টাঙ্গাইলের এক কিশোরীর। সে ওই যুবকের ডাকে সাড়া দিয়ে রাজধানীর বাড্ডায় আসে। গত বৃহস্পতিবার কিশোরীকে বিয়ের প্রলোভন দেখিয়ে এক সঙ্গে থাকা শুরু করে শাকিল। এরপর ধর্ষণ করে অসুস্থ মেয়েটিকে মিরপুরে ফেলে রেখে পালিয়ে যায় ওই যুবক। রাতে ১৬ বছর বয়সী ওই কিশোরীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কিশোরীকে উদ্ধারকারী মিরপুর-১ নম্বর সেকশনের নিরাপত্তাকর্মী জীবন মিয়া জানান, শুক্রবার রাতে ১০টার দিকে ওই কিশোরীকে রক্তাক্ত অবস্থায় রাস্তার পাশে পড়ে থাকতে দেখেন। পরে লোকজনের সহায়তায় তাকে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী…
Read Moreমিয়ানমারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে হবে: মির্জা আলমগীর
ঢাকা, ১ অক্টোবর : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রোহিঙ্গা নির্যাতন বন্ধে কূটনৈতিক তৎপরতার মাধ্যমে মিয়ানমারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে হবে। শনিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। ২০ দলীয় জোট নেতাদের সঙ্গে ‘বাংলাদেশ বৌদ্ধ নাগরিক ঐক্য’ সংগঠনের নেতাদের এ মতবিনিময় হয়। বিএনপি মহাসচিব বলেন, সরকার ব্যর্থ হয়েছে, চীন-রাশিয়াকে কনভিন্স করতে পারেনি। আমাদের দুর্ভাগ্য, আমাদের বন্ধুদেশ তারা আজ কূটনৈতিকভাবে আমাদের নেই, মিয়ানমারের পাশে দাঁড়িয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে মির্জা আলমগীর বলেন, আমিত্বকে বিসর্জন দিয়ে দেশ রক্ষার জন্য জাতীয় ঐক্য…
Read Moreআজ পবিত্র আশুরা
ঢাকা, ১ অক্টোবর : আজ রোববার পবিত্র আশুরা। কারবালার শোকাবহ ঘটনাবহুল এ দিনটি মুসলমানদের কাছে ধর্মীয়ভাবে বিশেষ তাৎপর্যপূর্ণ। মুসলিম বিশ্বে ত্যাগ ও শোকের প্রতীকের পাশাপাশি বিশেষ পবিত্র দিবস হিসেবে দিনটি পালন করা হয়। বাংলাদেশেও আজ যথাযোগ্য মর্যাদায় পবিত্র আশুরা পালিত হবে। প্রায় ১ হাজার ৩৩৫ বছর আগে এই দিনে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র হযরত ইমাম হোসেইন (রা.) কারবালা প্রান্তরে শহীদ হন। ১০ মহরম হযরত ইমাম হোসেইন (রা.) এবং তাঁর পরিবার ও অনুসারীরা সত্য ও ন্যায়ের পক্ষে যুদ্ধ করতে গিয়ে ফোরাত নদীর তীরে কারবালা প্রান্তরে ইয়াজিদ বাহিনীর হাতে শহীদ হন।…
Read Moreপ্রধানমন্ত্রী ৭ অক্টোবর দেশে ফিরবেন
ঢাকা, ১ অক্টোবর : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৭ অক্টোবর দেশে ফিরবেন। বর্তমানে তিনি সরকারি সফরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম শনিবার রাতে ওয়াশিংটন থেকে টেলিফোনে বাসস’কে জানান, ‘প্রধানমন্ত্রী লন্ডন হয়ে আগামী ৭ অক্টোবর দেশে ফিরবেন।’ গত ২৫ সেপ্টেম্বর ওয়াশিংটনের একটি হাসপাতালে শেখ হাসিনার গলব্লাডারে সফল অস্ত্রোপচার হয়। প্রেস সচিব বলেন, ‘প্রধানমন্ত্রী এখন ভালো আছেন এবং ঢাকায় তিনি তাঁর কার্যালয়ের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৭২তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান শেষে গত ২২ সেপ্টেম্বর নিউইয়র্ক থেকে যুক্তরাষ্ট্রের রাজধানীতে যান। ওয়াশিংটনে এক সপ্তাহ অবস্থান শেষে…
Read More