কাশ্মীরে গোলাগুলিতে বিমানবাহিনীর ২ কমান্ডোসহ নিহত

নয়াদিল্লি, ১১ অক্টোবর : ভারতের জম্মু-কাশ্মীর রাজ্যের বান্দিপোরা এলাকায় বিমানবাহিনীর দুই কমান্ডোকে গুলি করে হত্যা করা হয়েছে। পরে পাল্টা গুলিতে দুই হামলাকারীও নিহত হয়েছে। স্থানীয় সময় বুধবার সকালে এ ঘটনা ঘটে। এনডিটিভির খবরে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে হামলাকারীদের উপস্থিতির খবর পেয়ে আজ সকালে একটি বাড়ি ঘিরে রাখেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ওই সময় হামলাকারীরা ওই বাড়ির ভেতর থেকে গুলি করে দুই কমান্ডোকে হত্যা করে। পরে বদলা নেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বান্দিপোরা পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা শেখ জুলফিকার বলেন, এখনো অভিযান চলছে। গুলিতে নিহত বিমানবাহিনীর কমান্ডোরা সেনাবাহিনীর সঙ্গে প্রশিক্ষণ নেওয়ার পাশাপাশি অভিযানের…

Read More

ঋণের বোঝা নিয়ে দম্পতির আত্মহত্যা

চট্টগ্রাম, ১১ অক্টোবর : মন্দিরের পাশেই কুঁড়েঘরে থাকতেন পুরোহিত স্বপন দে ও তাঁর স্ত্রী ঝিনু রানী দে। মন্দির দেখাশোনাই ছিল কাজ। ছেলেকে প্রতিষ্ঠা ও মেয়ের বিয়ের জন্য বিভিন্ন সময়ে টাকা ধার করতে হয় ওই দম্পতিকে। মঙ্গলবার চট্টগ্রামের সাতকানিয়ায় ফকিরখীল এলাকায় মা মন্দেশ্বরী মন্দিরে ওই দম্পতির লাশ উদ্ধার করে পুলিশ। ওই মন্দিরের পাশেই থাকতেন স্বপন ও ঝিনু। স্থানীয় বাসিন্দা ও পুলিশের দাবি ঋণের টাকা দিতে না পারায় আত্মহত্যা করেছেন ওই দম্পতি। পুরানগড় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আ হ ম মাহাবুবুল হক জানান, পুরোহিত স্বপন দে এলাকার বিভিন্ন ব্যক্তির কাছে থেকে বিভিন্ন…

Read More

আমিরাতেও হিট হলো নবাব

ঢাকা, ১০ অক্টোবর : সংযুক্ত আরব আমিরাতেও ঝড় তুলেছে দুই বাংলার আলোচিত ছবি নবাব। ছবিটি আমিরাতে দুইটি সিনেমায় মুক্তি পেয়েছে গত শুক্রবার। স্থানীয় সময় বিকেল ৪টায় ছিল ছবিটির প্রথম শো। আমিরাতে দেশীয় ছবি মুক্তি নিয়ে প্রবাসীদের মাঝে উৎসাহের কমতি ছিল না। প্রবাসীদের দাবি, প্রবাসে সুস্থ ধারার দেশীয় ছবির নিয়মিত মুক্তি দেওয়া হোক। সংযুক্ত আরব আমিরাতের সিনেমাগুলোতে হিন্দি, ইংরেজি এমনকি ভারতের অঞ্চলভিত্তিক ছবি তামিল, তেলেগু, মালায়লাম এবং মিসর ও অন্য আরব ভাষাভাষি চলচ্চিত্রের প্রদর্শনী হলেও বাংলা ছায়াছবি প্রদর্শনীর তেমন কোনও উদ্যোগ এতদিন ছিল না। যদিও বিগত চার মাস আগে বাংলা ছবি…

Read More

শাহজালালে ৪০ স্বর্ণবার উদ্ধার

ঢাকা, ১১ অক্টোবর : রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় চার কেজি ওজনের ৪০টি স্বর্ণবার উদ্ধার করেছে ঢাকা কাস্টম হাউসের প্রিভেনটিভ টিম। বুধবার সকালে ইউ এস বাংলা এয়ারলাইন্সের একটি বিমান থেকে স্বর্ণবারগুলি উদ্ধার করা হয়। ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার সাইদুল ইসলাম জানান, সকালে মাসকট থেকে আসা ইউ এস বাংলা এয়ারলাইন্সের একটি বিমানের দুটি সিটের ভেতর থেকে স্কচটেপ মোড়ানো দুটি বান্ডিল উদ্ধার করা হয়। পরে সেগুলি খুলে প্রায় চার কেজি ওজনের ৪০ স্বর্ণবার পাওয়া যায়। তিনি আরো জানান, পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হওয়া স্বর্ণবারের আনুমানিক বাজার মূল্য দুই কোটি ৩২…

Read More

শুক্রবার ৩ ঘণ্টার জন্য ডিমের পিস ৩ টাকা

প্রতি পিস ডিমের দাম মাত্র ৩ টাকা ! বর্তমানে যেখানে একটি ডিমের দাম সাড়ে ৭ টাকা সেখানে এই কথাটি শুনে কেউ হাসি পাবে না হয় কেউ চমকে তো যাবেই। আবার কেউ অতি-উৎসাহী হয়ে ওঠবে বিষয়টি জানার জন্য। আসলে বিষয়টি সত্য। প্রাণিসম্পদ অধিদফতর ও বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রিজ কাউন্সিল (বিপিআইসিসি) আসছে শুক্রবার ঢাকায় তিন ঘণ্টার জন্য ১২ টাকা হালিতে ডিম বিক্রি করার ঘোষণা দিয়েছে। জানা যায়, ১৩ অক্টোবর হলো বিশ্ব ডিম দিবস। এই কারণে বিশেষ এই মূল্যে ডিম বিক্রির উদ্যোগ নিয়েছে প্রাণিসম্পদ অধিদফতর ও বিপিআইসিসি। রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইন্সটিটিউশনে শুক্রবার সকাল ১০টা…

Read More

মেসির হ্যাটট্রিক, বিশ্বকাপে আর্জেন্টিনা

দলকে খাদের কিনার থেকে তুলে আনলেন লিওনেল মেসি। দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার পর এ যেন অনেকটা মরণ কামড়। ইকুয়েডরের বিপক্ষে এই ম্যাচে কোনো অঘটনের ফলে রাশিয়া বিশ্বকাপটা হতে পারতো মেসিবিহীন। তবে সেই পর্যন্ত যেতে হয়নি, এমনকি প্লে-অফের ঝুঁকিতেও পড়তে হয়নি। বুধবার ভোরে লিওনেল মেসির হ্যাটট্রিকে ইকুয়েডরকে ৩-১ গোলে হারিয়ে আর্জেন্টিনা বিশ্বকাপের চূড়ান্তপর্বের টিকিট পেয়ে গেছে সরাসরি। বিশ্বকাপের চূড়ান্তপর্বে আর্জেন্টিনা অবশ্যই খেলবে, এমন আশার বানী কোচ জর্জ সাম্পাওলি বারারই শুনাচ্ছিলেন। মনে হচ্ছিল দল ও সমর্থকদের চাঙা রাখতেই এমনটি বলছেন। কিন্তু সাম্পাওলির সেই আত্মবিশ্বাসের প্রতিদান দিলেন লিওনেল মেসি। বার্সেলোনার ফুটবল জাদুকর এবার…

Read More

৪০ মন্ত্রণালয়ে বিদ্যুৎ বিল বকেয়া ১৩৬৪ কোটি টাকা

বকেয়া বিলের জাল থেকে মুক্ত হতে পারছে না দেশের বিদ্যুৎ খাত। বরং দিনে দিনে এ জাল আরো শক্তভাবে বেঁধে ফেলছে সেবা খাতটিকে। বিল খেলাপের বিশাল বোঝা নিয়ে চলছে বিদ্যুৎ বিতরণকারী সরকারি সংস্থা কোম্পানিগুলো। সরকারি বিভিন্ন মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানই সবচেয়ে বেশি বিল বাকি রেখেছে। ৪০টি মন্ত্রণালয় এবং বিভাগের কাছে বকেয়া বিল বাবদ বিতরণ সংস্থা কোম্পানিগুলো পাবে অন্তত ১ হাজার ৩৬৪ কোটি টাকা। বিদ্যুৎ বিতরণকারীরা বারবার তাগাদা দিয়েও বিল আদায় করতে পারছে না অনেক সরকারি প্রতিষ্ঠানের কাছ থেকে। ফলে বকেয়া অর্থের পরিমাণও বেড়ে চলছে। অনেক প্রতিষ্ঠানকে বহুবার তাগাদা-চিঠি দেওয়ার পর কিছু অর্থ…

Read More

লক্ষ্মীপুরের কমলনগরে অগ্নিকান্ডে ১০টি দোকান ভস্মীভূত

লক্ষ্মীপুর, ১১ অক্টোবর : জেলার কমলনগর উপজেলার হাজিরহাট বাজারে মঙ্গলবার রাত ১২টায় বৈদ্যতিক শর্ট র্সাকিট থেকে অগ্নিকান্ডে ১০ টি দোকান ভস্মীভূত হয়েছে। স্থানীয় ব্যবসায়ী ও ফায়ার সার্ভিস সূত্রে জানায় বিসমিল্লাহ্ টেলিকম বৈদ্যতিক শট র্সাকিট থেকে আগুনের সূত্রপাত হয়। এসময় মূহুর্তেই আগুন আশ পাশের দোকান গুলোতে ছড়িয়ে পড়ে। পুড়ে যায় ৭টি কাপড় দোকান, ১টি র্ফামেসী, ১টি মুদি দোকানসহ ১০টি দোকান। লক্ষ্মীপুর ও রামগতি ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও স্থানীয় লোকজন দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। লক্ষ্মীপুর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার রেজাউল বিষয়টি নিশ্চিত করেছে। তাৎক্ষণিক ক্ষয়তির পরিমাণ নির্ণয় করা…

Read More

বগুড়ায় বাসচাপায় নিহত ৩

বগুড়া, ১১ অক্টোবর : বগুড়া শহরতলীর চারমাথা কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় যাত্রীবাহী কোচের চাকায় পিষ্ট হয়ে পিতা-পুত্রসহ ৩ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতরা হচ্ছেন সদরের শশবিদনী গ্রামের আবুল কালাম (৪২), তার ছেলে হৃদয় (২৬) এবং তাদের পাশ্ববর্তী রজাকপুর গ্রামের অমলের ছেলে গেদা (২২)। মঙ্গলবার রাতে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত অনুমান সোয়া ১০টার দিকে ঢাকামুখী শ্রামরী পরিবহনের একটি যাত্রীবাহী নৈশকোচ বিপরীতমুখী মোটরসাইকেলকে চাপা দিলে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। ফলে মোটরসাইকেলে থাকা আরোহী তিনজন ঘটনাস্থলে নিহত হন। স্থানীয় জনতা কোচটি আটক করে। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনের…

Read More

নির্বাচনে কালো টাকা ও পেশীশক্তি থেকে সাবধান : রাষ্ট্রপতি

কিশোরগঞ্জ, ১১ অক্টোবর : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ মঙ্গলবার একতাবদ্ধ থাকতে এবং নির্বাচনে কালো টাকা ও পেশীশক্তির প্রভাব থেকে সতর্ক থাকার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। জেলার কাটিয়াদির কাটিয়াদি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্লাটিনাম জুবলি উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন রাষ্ট্রপতি বলেন, ‘কালো টাকা ও পেশীশক্তি গণতন্ত্রকে বিঘ্নিত করে। নির্বাচনে কালোটাকা ও পেশীশক্তির ব্যবহারের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে। জনগণ তাদের প্রতিনিধি নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন। তবে তাদেরকে অবশ্যই যোগ্য প্রার্থীকে নির্বাচিত করতে হবে।’ তিনি বলেন, তৃণমূল পর্যায় থেকেই গণতন্ত্রকে শক্তিশালী করার ক্ষেত্রে জননেতাদের দায়িত্ব রয়েছে। যোগ্য প্রার্থী নির্বাচনে…

Read More