শাহজালালে ৪০ স্বর্ণবার উদ্ধার

ঢাকা, ১১ অক্টোবর : রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় চার কেজি ওজনের ৪০টি স্বর্ণবার উদ্ধার করেছে ঢাকা কাস্টম হাউসের প্রিভেনটিভ টিম।

বুধবার সকালে ইউ এস বাংলা এয়ারলাইন্সের একটি বিমান থেকে স্বর্ণবারগুলি উদ্ধার করা হয়।

ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার সাইদুল ইসলাম জানান, সকালে মাসকট থেকে আসা ইউ এস বাংলা এয়ারলাইন্সের একটি বিমানের দুটি সিটের ভেতর থেকে স্কচটেপ মোড়ানো দুটি বান্ডিল উদ্ধার করা হয়। পরে সেগুলি খুলে প্রায় চার কেজি ওজনের ৪০ স্বর্ণবার পাওয়া যায়।

তিনি আরো জানান, পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হওয়া স্বর্ণবারের আনুমানিক বাজার মূল্য দুই কোটি ৩২ লাখ টাকা।
দিয়া ইসলাম / বিবি নিউজ / ৮৫

Related posts

Leave a Comment