পাঁচ দফা প্রস্তাবেই রোহিঙ্গা সংকটের সমাধান সম্ভব : প্রধানমন্ত্রী

ঢাকা, ১৭ অক্টোবর : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গত মাসে নিউইয়র্কে অনুষ্ঠিত জাতিসংঘ সাধারণ অধিবেশনে তিনি যে পাঁচ দফা প্রস্তাব উত্থাপন করেছেন তার মাধ্যমেই চলমান রোহিঙ্গা সংকটের সমাধান সম্ভব হবে। তিনি সোমবার তাঁর (প্রধানমন্ত্রীর) ত্রাণ ও কল্যাণ তহবিলে অনুদান গ্রহণকালে বলেন, ‘আমরা যুদ্ধ চাই না… আমরা বিশ্বাস করি আলোচনার মাধ্যমেই সব সমস্যার সমাধান সম্ভব।’ বাংলাদেশ এসোসিয়েশন অব ব্যাংক-বিএবি প্রধানমন্ত্রীর কাছে তাঁর কার্যালয়ে অনুদানের চেক হস্তান্তর করে। প্রধানমন্ত্রীর প্রেস সচিব পরে সাংবাদিকদের ব্রিফ করেন। গত ২১ সেপ্টেম্বর জাতিসংঘের ৭২তম সাধারণ অধিবেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী যে ৫ দফা প্রস্তাব উত্থাপন করেন সেগুলো হচ্ছে-…

Read More

মিরপুরে কিশোরের ঝুলন্ত লাশ, হাতে ব্লু হোয়েলের

ঢাকা, ১৭ অক্টোবর : রাজধানীর মিরপুর থানা এলাকা থেকে গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় এক কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। তার হাতে কথিত ব্লু হোয়েল গেমে আসক্তদের মতো নীল তিমির ছবি আঁকা ছিল। সোমবার রাত সাড়ে ৯টার দিকে মিরপুর থানার কাজীপাড়া মসজিদের পশ্চিম পাশে এক বাসা থেকে ওই কিশোরের লাশ উদ্ধার করা হয়। নিহত কিশোরের নাম সায়েম (১৬)। সে তার বাবার সঙ্গে ফুটপাতে একটি চায়ের দোকানে কাজ করত। এ বিষয়ে জানতে চাইলে মিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. মিজানুর রহমান জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে…

Read More

কুমিল্লায় ট্রেনের ধাক্কায় মাইক্রোবাস বিধ্বস্ত, নিহত ৩

কুমিল্লা, ১৭ অক্টোবর : কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় একটি মাইক্রোবাস বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় নিহত হয়েছেন তিনজন। মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। লাকসাম রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কান্তি বড়ুয়া সমকালকে এ তথ্য নিশ্চিত করেছেন। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে সিলেটগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন বিজয়পুর রেল ক্রসিংয়ের সামনে একটি মাইক্রোবাসকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে দুইজন ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আরো একজনের মৃত্যু হয়।

Read More

ফারুকীর নতুন ছবিতে নায়িকা তিশা

ঢাকা, ১৭ অক্টোবর : ‘ডুব’ নির্মাণের শুরু থেকে আলোচনায় খ্যাতিমান নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওনের অভিযোগের প্রেক্ষিতে সেন্সরবোর্ডে আটকে রেখেছিল সিনেমাটির মুক্তি। অবশেষে বাংলাদেশ ও ভারতে ছবিটি মুক্তি যাচ্ছে আগামী ২৭ অক্টোবর। ডুবের রেশ এখনো শেষ হয়নি, চলছে প্রচারণা পর্বের কাজ। এরমধ্যে নতুন ছবির ঘোষণা দিলেন মোস্তফা সরোয়ার ফারুকী। নতুন ছবির নাম ‘শনিবারের বিকেল’। নায়িকা হিসেবে থাকছেন তারই স্ত্রী নুসরাত ইমরোজ তিশা। মঙ্গলবার ফারুকী তার ভেরিফায়েড ফেসবুকে স্ট্যাটাসে বলেন, ডিসেম্বরে শুরু হবে আমার পরিচালিত নতুন ছবি ‘সাটার ডে আফটারনুন’ যার বাংলায় ট্যাগলাইন ‘শনিবারের…

Read More

রোহঙ্গিা ও তস্তিা ইস্যুতে কথা বলতে সুষমা স্বরাজ আসছনে রববিার

চলমান রোহিঙ্গা সংকট সমাধান ও তিস্তা নিয়ে কথা বলতে রবিবার বাংলাদেশে আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। সেদেশে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সৈয়দ মুয়াজ্জেম আলী এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চতুর্থ যৌথ কনসালটেটিভ কমিশনের বৈঠকে যোগ দিতে সুষমা স্বরাজ দু’দিনের সফরে ২২ অক্টোবর ঢাকা আসবেন। রাষ্ট্রদূত আরো জানান, ‘চরম মানবিক সংকট মোকাবিলা করছে বাংলাদেশ। বিগত ৬০ বছরের মধ্যেও রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমার সরকারের সঙ্গে কোনো ফলপ্রসূ সমাধানে আসা যায়নি। আমরা মনে করি, এটা মিয়ানমারের সমস্যা এবং মিয়ানমারকেই অভ্যন্তরীণভাবে তার সমাধান করতে হবে। তবে এই সমস্যার কারণে বাংলাদেশসহ প্রতিবেশী দেশগুলো বিশেষভাবে আক্রান্ত…

Read More

টলিউডের নায়িকাদের পারিশ্রমিক কত?

টলিউডে নায়িকাদের পারিশ্রমিক বৃদ্ধি নিয়ে অনেকদিন ধরেই সোচ্চার হয়েছেন অনেক অভিনেত্রীই। এ নিয়ে প্রথমে মুখ খোলেন প্রিয়াঙ্কা চোপড়া। যিনি বলিউউড পেরিয়ে এই মুহূর্তে মাত করছেন হলিউড। নায়িকাদের পারিশ্রমকি কেন নায়কদের থেকে কম হবে, তা নিয়ে বহু দিন ধরেই বহু সমালোচনা বিতর্ক হয়েছে। তা নিয়ে আজো বেশ সরগরম বলিপাড়ার নামি অভিনেত্রীরা। এদিকে, টলিউডে পারিশ্রমিক নিয়ে নায়িকাদের কোনো রকমের অসন্তুষ্টির বক্তব্য সেভাবে জোরালো হয়নি। একনজরে দেখে নেওয়া যাক কোন কোন টলিউড নায়িকা কী-রকম পারিশ্রমিক পান। তবে এই তালিকায় সবাইকে পেছনে ফেলে দিয়েছেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। ঋতুপর্ণা সেনগুপ্ত বাংলা চলচ্চিত্রে নব্বইয়ের দশক একাই…

Read More

আফগানিস্তানে পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে হামলায় নিহত ১৫

কাবুল, ১৭ অক্টোবর : আফগানিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় একটি শহরের পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে আত্মঘাতী বোমা ও বন্দুক হামলায় ১৫ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। মঙ্গলবার পাখতিয়া প্রদেশের রাজধানী গার্দিজের কেন্দ্রে এ ঘটনা ঘটে। হামলার পর তালেবানরা এক টুইটে এ হামলার দায় স্বীকার করেছে। পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রটি পাকিস্তানের সীমান্তঘেঁষা এলাকায় অবস্থিত। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিবৃতিতে বলা হয়, একটি বিস্ফোরক ভর্তি গাড়িতে আত্মঘাতী বিস্ফোরণ ঘটানো হয়। এর মাধ্যমে বন্দুকধারীদের হামলার সুযোগ তৈরি করা হয়। পাখতিয়া প্রদেশের কাউন্সিল মেম্বার আল্ লাহ মীর বাহরাম এএফপিকে জানান, বন্দুকধারীদের একটি দল কম্পাইন্ডের মধ্যে প্রবেশ করেছে।…

Read More

মোস্তাফিজের পরিবর্তে শফিউল

প্রিটোরিয়া, ১৭ অক্টোবর : প্রথম ওয়ানডের আগের দিন অনুশীলনের ফুটবল খেলতে গিয়ে চোট পান বাংলাদেশের প্রধান পেস ভরসা মোস্তাফিজুর রহমান। প্রথমে তেমন গুরুতর মনে না হলেও চিকিৎসককে দেখানোর পর পুরো আফ্রিকা সফরই শেষ হয়ে যায় তার। আর তার পরিবর্তে দলে ডাক পেয়েছেন টেস্ট সিরিজ খেলে দেশে ফিরে যাওয়া পেসার শফিউল ইসলাম। শফিউল ইনজুরিতে পড়েছিল এই আফ্রিকা সফরেই। সফরে প্রথম টেস্ট খেলার পর কাঁধের ইনজুরিতে দ্বিতীয় টেস্ট খেলা হয়নি শফিউলের। আর ওয়ানডে দলে না থাকায় দেশে ফিরে আসেন এই পেসার। তবে প্রথম ওয়ানডের আগে অনুশীলনে পা মচকে যাওয়ায় ওয়ানডে সিরিজ আর…

Read More

ভারতের প্রধানমন্ত্রীর দপ্তরে আগুন

নয়াদিল্লি, ১৭ অক্টোবর : ভারতের প্রধানমন্ত্রীর দপ্তরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার ভোররাত সাড়ে তিনটার দিকে দপ্তরের দু’তলায় ২৪২ নম্বর কক্ষে আগুন লাগে। জানা গেছে, রাত সাড়ে তিনটার দিকে আগুন লাগলে দ্রুত ফায়ার সার্ভিসকে জানানো হয়। এ সময় মোট ১০টি ইউনিট ঘটোনাস্থলে ছুটে এসে টানা ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ঘরটি একজন সেকশন অফিসারের বলে জানা গেছে। খবরের সত্যতা নিশ্চিত করে ফায়ার সার্ভিসের কর্মকর্তা গুরমুখ সিং জানিয়েছেন, কম্পিউটারের ইউপিএস থেকে আগুনের সূত্রপাত ঘটে। পরে সেটি ঘরের ভেতর ছড়িয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০ টি ইউনিট উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে…

Read More

মিরপুরে কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার

ঢাকা, ১৭ অক্টোবর : রাজধানীর মিরপুর থানাধীন পশ্চিম কাজীপাড়ায় সাইম দেওয়ান (১৫) নামে এক কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাতে ওই এলাকার ৭৬০ নম্বর বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয় নিহত সাইম দেওয়ান পশ্চিম কাজীপাড়ার চা বিক্রেতা বাবু দেওয়ানের ছেলে। বিষয়টি নিশ্চিত করে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মিজানুর রহমান জানান, খবর পেয়ে সাইম দেওয়ানের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। কি কারণে সাইম আত্মহত্যা করেছে তা খতিয়ে দেখা হচ্ছে। ব্লু হোয়েলের কারণে তার মৃত্যু হয়েছে কি না তা এখনো জানা যায়নি বলেও জানান ওসি মিজানুর রহমান।

Read More