নয়াদিল্লি, ১৭ অক্টোবর : ভারতের প্রধানমন্ত্রীর দপ্তরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার ভোররাত সাড়ে তিনটার দিকে দপ্তরের দু’তলায় ২৪২ নম্বর কক্ষে আগুন লাগে।
জানা গেছে, রাত সাড়ে তিনটার দিকে আগুন লাগলে দ্রুত ফায়ার সার্ভিসকে জানানো হয়। এ সময় মোট ১০টি ইউনিট ঘটোনাস্থলে ছুটে এসে টানা ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ঘরটি একজন সেকশন অফিসারের বলে জানা গেছে।
খবরের সত্যতা নিশ্চিত করে ফায়ার সার্ভিসের কর্মকর্তা গুরমুখ সিং জানিয়েছেন, কম্পিউটারের ইউপিএস থেকে আগুনের সূত্রপাত ঘটে। পরে সেটি ঘরের ভেতর ছড়িয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০ টি ইউনিট উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
