নারায়ণগঞ্জ, ২৩ অক্টোবর : নারায়ণগঞ্জ সদর উপজেলার পাগলাবাজার এলাকায় আজ দেয়াল চাপায় তিন বোন নিহত হয়েছে। নিহতরা হলো, লামিয়া (১২), লাবনী (৮), রিমা (৩)। সোমবার সকাল সাড়ে দশটায় এ ঘটনা ঘটে। ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন জানান, পাগলার ফিরোজমহল সিনেমা হলের পেছনে জসিম মিয়ার জমি সম্প্রতি চাঁন মিয়া নামে এক ব্যক্তি কিনে নেন। সকালে মাঠে খেলছিল তিন বোন। পাশেই চলছিল এ জমির পুরোনো দেয়াল ভাঙার কাজ। সকালে এই জমির জরাজীর্ণ পুরনো সীমানা দেয়ালটি শ্রমিকরা ভাঙার সময় এটি পাশে খেলতে থাকা তিন বোনের উপরে পরে। ঘটনাস্থলেই তারা মারা যায়।…
Read MoreDay: October 23, 2017
ত্রাণ তহবিলে প্রধানমন্ত্রীর অনুদান গ্রহণ
ঢাকা, ২৩ অক্টোবর : প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে তিন মন্ত্রণালয়, এক সরকারি বিভাগ ও একটি বেসরকারী প্রতিষ্ঠান অনুদান দিয়েছে। আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর কার্যালয়ে অনুদানের চেক গ্রহণ করেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম একথা জানান। জনপ্রশাসন মন্ত্রণালয়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ তাদের একদিনের বেতন তহবিলে দান করেন। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমত আরা সাদিক এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেণ সিকদার নিজ নিজ…
Read Moreখুলনায় সড়ক দুর্ঘটনায় নিহত ১
খুলনা, ২৩ অক্টোবর : খুলনার ডুমুরিয়া উপজেলায় পরিবহনের চাকায় পিষ্ট হয়ে বেসরকারি সংস্থা আশার সহকারী ম্যানেজার রফিকুল ইসলাম নিহত হয়েছেন। রবিবার রাত ৯ টার দিকে ডুমুরিয়ার কৈয়া বাজার এলাকায় এই ঘটনা ঘটে। রফিকুল ইসলাম খুলনা মহানগরীর খালিশপুর এলাকার বাসিন্দা। ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাবিল হোসেন জানান, রাতে মোটরসাইকেল যোগে খুলনা থেকে ডুমুরিয়া যাবার পথে কৈয়া ব্রিজ এলাকায় একটি ভ্যানের সঙ্গে ধাক্কা লেগে সে পড়ে যায়। এ সময় পেছন থেকে দ্রুতগামী বাস তাকে চাপা দেয়ায় ঘটনাস্থলেই রফিকুলের মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ…
Read Moreবিয়ের আসরে চুটিয়ে প্রেম করলেন বিরাট-অনুষ্কা
এই মুহূর্তে ভারতের সব চেয়ে আলোচিত জুটি বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা। তাদের প্রেম এখন তুঙ্গে। আড়ালে আবডালে নয়, একেবারে জনসমক্ষে সারাজীবন একে অপরের খেয়াল রাখার অঙ্গীকার করলেন বিরুষ্কা। তবে রিয়েল লাইফে নয়, এই অঙ্গীকারটি তারা করেছেন একটি বিখ্যাত পোশাক ব্র্যান্ডের বিজ্ঞাপনে। আর সেই বিজ্ঞাপনেই তারা একে অপরের খেয়াল রাখার অঙ্গীকার করেন। সামনেই বিয়ের মৌসুম। বিয়ের মৌসুমের জন্যই নতুন ডিজাইনের পোশাক নিয়ে হাজির হয়েছে ওই ব্র্যান্ড। যেখানে অভিনয় করেছেন এই দুই তারকা। শুক্রবার বিজ্ঞাপনটি ইউটিউবে আপলোড করা হয়েছে। ইতিমধ্যেই প্রায় ৬ লাখ দর্শক এই বিজ্ঞাপনটি দেখে ফেলেছেন। দেশ জুড়ে বিভিন্ন…
Read Moreজাপানে টাইফুনের আঘাতে ২ জনের মৃত্যু
ঢাকা, ২৩ অক্টোবর : জাপানে টাইফুন ল্যানের আঘাতে দুই জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো ১০ জন। ল্যানের আঘাতে শিজুওকা এলাকায় ভূমিধসের ঘটনা ঘটেছে। টোকিও শহর থেকে ১৭৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে সোমবার স্থানীয় সময় ভোররাত ৩টার দিকে টাইফুনটি আঘাত হানে। খবর বিবিসি। আবহাওয়া দপ্তর জানিয়েছে, টাইফুনের সময় বাতাসের বেগ ছিল ঘণ্টায় ১৯৮ কিলোমিটার। প্রচণ্ড শক্তি নিয়ে টাইফুনটি শিজুওকার ওপর আছড়ে পড়েছে। সোমবার বিমানের প্রায় ৩শ ফ্লাইট বাতিল করা হয়েছে। এর আগে রোববার প্রায় ৫শ ফ্লাইট বাতিল করা হয়। টাইফুনের কারণে বহু যাত্রাবাহী ট্রেন আটকে ছিল। এছাড়া সোমবার সকালে অনেকগুলো ট্রেন সেবা…
Read Moreকরাচিতে নিরাপত্তা বাহিনীর ৮ জঙ্গিকে হত্যা
করাচি, ২৩ অক্টোবর : পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর সদস্যরা দক্ষিণাঞ্চলের বন্দর নগরী করাচিতে সফল অভিযান চালিয়ে ৮ জঙ্গিকে হত্যা করেছে। কর্মকর্তারা রবিবার এ কথা জানান। আধাসামরিক বাহিনীর রেঞ্জার এবং সন্ত্রাস বিরোধী বিভাগের পুলিশ সদস্যরা গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নগরীর বলদিয়া টাউন এলাকায় যৌথ অভিযান চালায়। সন্দেহভাজন সন্ত্রাসীরা সেখানে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে এ তথ্যের ভিত্তিতে আইন-শৃংঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো ওই এলাকা ঘিরে রাখে এবং জঙ্গিদের আত্মসমর্থনের নির্দেশ দেয়। তবে জঙ্গিরা আইন-শৃংঙ্খলা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে গুলি চালায় এতে আইন-শৃংঙ্খলা সংস্থার তিন সদস্য আগত হয়। আইন-শৃংঙ্খলা সংস্থার সদস্যরা পাল্টা গুলি চালালে ৫ জঙ্গি নিহত…
Read Moreঐশীর যাবজ্জীবন কারাদন্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
মালিবাগে নিজ ফ্ল্যাটে স্ত্রীসহ পুলিশের পরিদর্শক মাহফুজুর রহমান হত্যা মামলায় তাঁদের মেয়ে ঐশী রহমানকে বিচারিক আদালতে দেয়া মৃত্যুদন্ড কমিয়ে যাবজ্জীবন কারাদন্ডের পূর্ণাঙ্গ রায় আজ প্রকাশ করা হয়েছে। ৭৮ পৃষ্ঠায় দেয়া পূর্ণাঙ্গ এ রায়টি প্রকাশ করেন রায় প্রদানকারী বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ। যা আজ সুপ্রিমকোর্টের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে। ঐশী রহমানের ডেথ রেফারেন্স ও আপিলের রায়ে বিচারিক আদালতের দেয়া মৃত্যুদন্ড কমিয়ে গত ৫ জুন যাবজ্জীবন কারাদন্ডাদেশ দিয়ে সংক্ষিপ্ত রায় ঘোষণা করে হাইকোর্ট। একইসঙ্গে বিচারকি আদালতের দেয়া জরিমানা ২০ হাজার টাকা থেকে…
Read More