বিয়ের আসরে চুটিয়ে প্রেম করলেন বিরাট-অনুষ্কা

এই মুহূর্তে ভারতের সব চেয়ে আলোচিত জুটি বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা। তাদের প্রেম এখন তুঙ্গে। আড়ালে আবডালে নয়, একেবারে জনসমক্ষে সারাজীবন একে অপরের খেয়াল রাখার অঙ্গীকার করলেন বিরুষ্কা।

তবে রিয়েল লাইফে নয়, এই অঙ্গীকারটি তারা করেছেন একটি বিখ্যাত পোশাক ব্র্যান্ডের বিজ্ঞাপনে। আর সেই বিজ্ঞাপনেই তারা একে অপরের খেয়াল রাখার অঙ্গীকার করেন।

সামনেই বিয়ের মৌসুম। বিয়ের মৌসুমের জন্যই নতুন ডিজাইনের পোশাক নিয়ে হাজির হয়েছে ওই ব্র্যান্ড। যেখানে অভিনয় করেছেন এই দুই তারকা। শুক্রবার বিজ্ঞাপনটি ইউটিউবে আপলোড করা হয়েছে। ইতিমধ্যেই প্রায় ৬ লাখ দর্শক এই বিজ্ঞাপনটি দেখে ফেলেছেন। দেশ জুড়ে বিভিন্ন চ্যানেলে সম্প্রচারিত হচ্ছে ভিডিওটি। বিজ্ঞাপন দেখে আপ্লুত বিরুষ্কার ফ্যানেরা।

Related posts

Leave a Comment