শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলায় ১১ আসামিকে ২০ বছর করে কারাদন্ড

ঢাকা, ২৯ অক্টোবর : ১৯৮৯ সালের ১০ আগস্ট ধানমন্ডির ৩২ নম্বর বাড়িতে বর্তমান প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টার দায়ে ১১ জনকে ২০ বছর করে কারাদন্ড দিয়ে আজ রায় ঘোষণা করেছে ঢাকার একটি আদালত। রাজধানীর পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডে পুরনো কেন্দ্রীয় কারাগারের পাশে স্থাপিত ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জাহিদুল কবিরের আদালত আজ মামলায় এ রায় দেন। একইসঙ্গে আসামিদের অর্থদন্ড, অনাদায়ে তাদের আরো কারাদন্ড ভোগ করতে হবে। একজন আসামি রায়ে খালাস পেয়েছেন। রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তিতর্ক শেষে গত ১৬ অক্টোবর ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ…

Read More

সফরের শেষ ম্যাচে জয় চায় বাংলাদেশ

পচেফস্ট্রুম, ২৯ অক্টোবর : টেস্ট ও ওয়ানডেতে হোয়াইটওয়াশের পর দক্ষিণ আফ্রিকার কাছে টুয়েন্টি টুয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেও হারের স্বাদ পায় বাংলাদেশ। ফলে দুই ম্যাচের টি-২০ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে টাইগাররা। আজ টি-২০ সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে, তথা চলতি সফরে শেষবারের মত খেলতে নামবে বাংলাদেশ। তাই জয় দিয়ে সফর শেষ করাই এখন বাংলাদেশের প্রধান লক্ষ্য। পচেফস্ট্রুমে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় শুরু হবে ম্যাচটি। দক্ষিণ আফ্রিকার কাছে দুই ম্যাচের টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে এবং তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ৩-০ ব্যবধানে হারে বাংলাদেশ। টেস্ট ও ওয়ানডেতে লজ্জার হারের ক্ষত নিয়ে দুই…

Read More

জাপানে টাইফুন সাওলা : ঝড় ও ভূমিধসের আশংকা

টোকিও, ২৯ অক্টোবর : জাপানের দক্ষিণাঞ্চলীয় ওকিনাওয়া দ্বীপপুঞ্জের দিকে শনিবার টাইফুন সাওলা ধেয়ে আসায় সেখানে প্রচন্ড বৃষ্টিপাত হচ্ছে। কর্তৃপক্ষ এর প্রভাবে শক্তিশালী ঝড় ও ভূমিধসের সতর্কতা জারি করেছে। খবরে বলা হয়, টাইফুন ল্যানের আঘাতে পাঁচজনের মৃত্যু, একজন নিখোঁজ ও অনেকে আহত হওয়ার এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে নতুন এ ঝড় ধেয়ে আসছে। জাপানের আবহাওয়া সংস্থা জানায়, স্থানীয় সময় বেলা ১১টার দিকে সাওলার অবস্থান ছিল ওকিনাওয়ার রাজধানী নাহা’র ৬০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। ঘণ্টায় সর্বোচ্চ ১৬২ কিলোমিটার বেগে এটি অগ্রসর হচ্ছে। শনিবার সন্ধ্যার দিকে ঝড়টি ওকিনাওয়া ও গ্রীস্মমন্ডলীয় ছোট দ্বীপপুঞ্জ অতিক্রম করতে যাচ্ছে…

Read More

রাষ্ট্রপতি আজ দেশে ফিরছেন

ঢাকা, ২৯ অক্টোবর : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ যুক্তরাজ্যে শারীরিক পরীক্ষা শেষে আজ দেশে ফিরছেন। রাষ্ট্রপতির উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ আজ বাসস’কে বলেন, ‘রাষ্ট্রপতিকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট আগামীকাল সকাল সাড়ে ৯টার দিকে হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করবে বলে আশা করা হচ্ছে।’ তিনি বলেন, রাষ্ট্রপতি হামিদ যুক্তরাজ্যে তাঁর স্বাস্থ্য পরীক্ষা ও চক্ষু চিকিৎসার জন্য ৮ দিনের সফর শেষে গতকাল রাতে ঢাকার উদ্দেশে লন্ডন ত্যাগ করবেন। রাষ্ট্রপতি মোরফিল্ডস আই হসপিটালে চক্ষু চিকিৎসা ও বুপা ক্রোমওয়েল হসপিটালে স্বাস্থ্য পরীক্ষার জন্য লন্ডনের উদ্দেশে গত ২১ অক্টোবর…

Read More

ঢামেক মর্গে অজ্ঞাত আর নবজাতকের লাশের স্তূপ

ঢাকা, ২৯ অক্টোবর : বাতাসে ভেসে আসছে উৎকট গন্ধ। আর এ দুর্গন্ধের মধ্যেই প্রতিদিন নাকে কাপড় কিংবা রুমাল চেপে বসে থাকেন এখানে ময়নাতদন্ত করাতে নিয়ে আসা লাশের স্বজনরা। এমন উৎকট গন্ধ কিসের- এ প্রশ্নের জবাবে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গ সহকারী রামু চন্দ্র দাসের সরল উত্তর, লাশের। মর্গের ভেতরে স্তূপ হয়ে আছে অজ্ঞাতদের আর নবজাতকের লাশ। ২১ দিন ধরে এসব লাশ নেয়নি আঞ্জুমানে মফিদুল ইসলাম। ফলে এ মর্গে জমেছে নবজাতকসহ ৬৫টি লাশ। লাশগুলো এতটাই বিকৃত হচ্ছে যে, শনাক্ত করার কোনো উপায় থাকছে না। অবশেষে শনিবার সন্ধ্যায় ১০টি লাশ নিয়ে…

Read More

শাহজালালে সাড়ে ৩ কেজি স্বর্ণসহ যাত্রী আটক

ঢাকা, ২৯ অক্টোবর : শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সাড়ে তিন কেজি স্বর্ণসহ এক যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দারা। শনিবার সন্ধ্যায় সৌদি আরবের রিয়াদ থেকে আসা সিদ্দিক নামে যাত্রীর কাছ থেকে শুল্ক গোয়েন্দারা ৩১টি স্বর্ণের বার ছাড়াও পাঁচটি চেইন ও একটি আংটি উদ্ধার করে। শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা জানান, উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজার মূল্য এক কোটি ৭২ লাখ ২৫ হাজার টাকা। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান জানান, গোপন সূত্রে খবর পেয়ে শুল্ক গোয়েন্দারা বিমানবন্দরের ৮ নম্বর বোর্ডিং ব্রিজ এলাকায় ওই যাত্রীকে শনাক্ত করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বর্ণ চোরাচালানের…

Read More

জবির তিন ছাত্রলীগ কর্মী বহিষ্কার

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শাখা ছাত্রলীগের ৩ কর্মীকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। গতকাল শনিবার কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। বহিষ্কৃতরা হলেন- জবি শাখা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হোসনে মোবারক রিশাদ, জবি শাখা ছাত্রলীগ কর্মী সুজন দাশ অর্ক (সপ্তম ব্যাচ, ফিন্যান্স বিভাগ) এবং রাজিব বিশ্বাস (১১তম ব্যাচ, সমাজ বিজ্ঞান বিভাগ)। এ বিষয়ে জানতে চাইলে জবি শাখা ছাত্রলীগের সভাপতি তরিকুল ইসলাম বলেন, ‘ছাত্রলীগে এসে যারা শৃঙ্খলা ভঙ্গ করবে তাদের ছাত্রলীগে থাকার কোনো অধিকার…

Read More

‘ত্রাণ সহায়তার নামে বিএনপি বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রোহিঙ্গাদের ত্রাণ সহায়তা দেয়ার নামে বিএনপি দেশে বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করছে। রোহিঙ্গাদের জন্য দরদ থাকলে এত গাড়ি নিয়ে কক্সবাজার যেতে যা খরচ হবে সেই টাকাটা তাদের দিয়ে দিলেই হতো। শনিবার মৌলভীবাজার শহীদ মিনার প্রাঙ্গণে জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। সেতুমন্ত্রী বলেন, গত আড়াই মাস ধরে খালেদা জিয়ার কোনো খবর নেই, হঠাৎ করে রোহিঙ্গাদের ত্রাণের নামে তিন দিনের সফরে দেড়শ গাড়ির বহর নিয়ে যাচ্ছেন কক্সবাজারে, বিমানে করে যেতে পারতেন, তা…

Read More

যৌন নির্যাতনের কথা বলার পরিবেশ নেই: কাল্কি

সিনেমার পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডের জন্য প্রশংসিত কাল্কি কোয়েচলিন। গত শুক্রবার মুক্তি পেয়েছে তার সিনেমা ‘জিয়া অউর জিয়া।’ নারীমুক্তির বার্তা দেয়া এই সিনেমা যখন মুক্তি পেলো, তখন বিশ্বজুড়ে চলছে যৌন নিগ্রহের বিরুদ্ধে আন্দোলন। এমনি সময়ে কাল্কি জানালেন, ‘কোথাও শারীরিক নির্যাতনের কথা বলার পরিবেশ নেই।’ কাল্কি জানিয়েছেন, আমার মনে হয় না আমরা মহিলাদের শারীরিক নির্যাতনের কথা বলার মতো জায়গা দিতে পারি। যখন তারা সফল ও বিখ্যাত হয়ে যায়, তখন তাদের কথা শোনা যায়। অনেক মহিলা আছেন, যারা তাদের ক্যারিয়ারে অনেক স্ট্রাগল করেন। তারা তাদের কথা বলার চেষ্টা করেন। কিন্তু তাদের কথা শোনার…

Read More