শাহজালালে সাড়ে ৩ কেজি স্বর্ণসহ যাত্রী আটক

goldঢাকা, ২৯ অক্টোবর : শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সাড়ে তিন কেজি স্বর্ণসহ এক যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দারা।

শনিবার সন্ধ্যায় সৌদি আরবের রিয়াদ থেকে আসা সিদ্দিক নামে যাত্রীর কাছ থেকে শুল্ক গোয়েন্দারা ৩১টি স্বর্ণের বার ছাড়াও পাঁচটি চেইন ও একটি আংটি উদ্ধার করে। শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা জানান, উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজার মূল্য এক কোটি ৭২ লাখ ২৫ হাজার টাকা।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান জানান, গোপন সূত্রে খবর পেয়ে শুল্ক গোয়েন্দারা বিমানবন্দরের ৮ নম্বর বোর্ডিং ব্রিজ এলাকায় ওই যাত্রীকে শনাক্ত করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বর্ণ চোরাচালানের বিষয়টি অস্বীকার করলেও শুল্ক গোয়েন্দারা স্বর্ণ চোরাচালানের বিষয়টি নিশ্চিত হয়ে তার কাছে থেকে তিন কেজি ৪৬৫ গ্রাম স্বর্ণ উদ্ধার করে।

তিনি আরো জানান, প্রায় ১৬ বছর ধরে রিয়াদে চাকরি করা সিদ্দিক জিজ্ঞাসাবাদে জানান, হাসান নামে এক ব্যক্তি রিয়াদ থেকে তাকে এসব স্বর্ণ দিয়েছিল।

সিদ্দিক জানান, শাহজালালে অবতরণের পর বিমানে কর্মরত এক ব্যক্তি তাকে ফোন করে বোর্ডিং ব্রিজ এলাকা থেকে স্বর্ণের চালানটি নিয়ে যাওয়ার কথা বলেছিল।

Related posts

Leave a Comment